আন্তর্জাতিক

জলদানবের দেখা মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি রহস্যময় জলদানবের দেখা মিলেছে স্কটল্যান্ডে। মাত্র ১১ দিনের মধ্যে দুইবার জলদানব দেখার দাবি করা হচ্ছে।

আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদনে জানা গেছে, স্কটল্যান্ডের লক নেস হ্রদে রহস্যময় জলদানবের উপস্থিতি নিয়ে রহস্য বাড়ছে। এর আগেও বহু বার তার অস্তিত্ব নিয়ে নানা দাবি উঠেছিলো। কিন্তু এখনো তার অস্তিত্ব প্রমাণিত হয়নি। তবে এ বছর বেশ কয়েকজন পানির মধ্যে তার উপস্থিতি টের পেয়েছেন বলে দাবি করেছেন।

জানা যায়, সম্প্রতি লিভারপুলের বাসিন্দা কলিন ভিকক সেখানে গিয়েছিলেন। কলিন বাইনোকুলারে চোখ রেখে পানিতের মধ্যে থাকা দানবের আকার মাপারও চেষ্টা করেছেন।

লক নেসের দায়িত্বে থাকা এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, কলিনের প্রথমে মনে হয়েছিলো পাঁচ ফুটের মতো লম্বা। সেখান দিয়ে জ্যাকোবিট ওয়ারিয় নামের পর্যটক নৌকা যাওয়ার সময় দাবি করে দানবাকৃতি ওই প্রাণী ওই বিশাল নৌকার সমান লম্বা।

কলিন গত ৩০ জুলাই লক নেসে এই প্রাণী দেখেছেন বলে দাবি করেছেন। এর আগে ১৯ জুলাই চেস্টারের এক ব্যক্তি এসেছিলেন মেয়েকে সঙ্গে নিয়ে। তিনিও ওই প্রাণী দেখার দাবি করেন। এর আগে ২ জুন কেমব্রিজের এক তরুণও এই প্রাণী দেখার দাবি করেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা