আন্তর্জাতিক

কয়েদিদের মুক্তি দিয়েছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : জেলখানা দখল করে বন্দিদের মুক্তি দিয়েছে তালেবান। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের জোজ্জন প্রদেশে একটি জেলখানায়। শনিবার (৭ আগস্ট) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায়, জোজ্জন প্রদেশের রাজধানী শেবারগান শহরে শনিবার তালেবান বিদ্রোহীরা আক্রমণ চালানোর পর ওই কারাগার থেকে শত শত বন্দী বেরিয়ে আসছেন। তালেবান এরই মধ্যেই এ শহরের নিয়ন্ত্রণ দখলে নিয়েছে। শুক্রবার (৬ আগস্ট) তীব্র লড়াইয়ের পর তালেবান এ শহরের সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ দখল করে।

এ অঞ্চলের কাউন্সিল প্রধান বাবুর এশচি বিবিসিকে বলেন, তালেবান এখন পুরো শহরটিরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। শুধুমাত্র সেনাবাহিনীর একটি ঘাঁটি ছাড়া। তবে সেখানেও এখন যুদ্ধ চলছে।

সম্প্রতি মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করার পর থেকেই দেশটির বিভিন্ন অংশে তীব্র লড়াই চালিয়ে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান। শুক্রবার তারা নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জ শহর দখল করে- যা তালেবানের হাতে চলে যাওয়া প্রথম প্রদেশিক রাজধানী।

এছাড়া পশ্চিমাঞ্চলীয় হেরাত, দক্ষিণাঞ্চলীয় লস্করগহ এবং কান্দাহারের আরো কিছু শহরের ওপরও চাপ সৃষ্টি করেছে তালেবান যোদ্ধারা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা