আন্তর্জাতিক

মহাকাশ ভ্রমণে লাগবে সাড়ে ৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশ ভ্রমণে যাওয়ার স্বপ্নে যারা বিভোর তাদের জন্য সুবর্ণ সুযোগ। চাইলেই যে কেউ মহাকাশ ভ্রমণে যেতে পারবেন। গত বৃহস্পতিবার (৫ আগস্ট) স্পেস ফ্লাইট সংস্থা ভার্জিন গ্যালাক্টিক টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে। ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে এই সংস্থার টিকিট সংগ্রহ করতে পারবেন ভ্রমণইচ্ছুরা। সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভার্জিন গ্যালাক্টিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কলগ্লাজিয়ার জানিয়েছেন, মহাকাশ পর্যটনে অনেকের আগ্রহ বাড়ার পর কোম্পানি তাদের কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০২২ সালে তারা মহাকাশকেন্দ্রিক পুরোপুরি ব্যবসা চালু করতে চায়।

প্রতিষ্ঠানটি একক সিট, প্যাকেজ ও সম্পূর্ণ ফ্লাইট বিক্রির মতোও সুযোগ সুবিধা রাখবে বলে জানা গেছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে তাদের সামনের ফ্লাইটগুলোর সিট বুকিং করা হবে বলে জানা গেছে। তা ছাড়া নতুন গ্রাহকদের জন্য আলাদা তালিকা তৈরির মাধ্যমেও সিট বুকিং করা হবে।

সংস্থাটি জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তারা ওভারহেড ও বিক্রয় ব্যয় বৃদ্ধির কারণে নয় কোটি ৮০ লাখ ডলার লোকসানের সম্মুখীন হয়েছে। এ সময়ে কোম্পানিটি পাঁচ লাখ ৭১ হাজার ডলার আয় করে।

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোভিত্তিক ভার্জিন গ্যালাক্টিক জুন থেকেই মহাকাশ পর্যটন শুরু করার জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়। চলতি বছরের সেপ্টেম্বরে নিউ মেক্সিকো থেকে ভার্জিন গ্যালাক্টিক তার পরবর্তী ফ্লাইট পরিচালনা করবে। ইতালির বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে এ ফ্লাইট পরিচালনার কথা রয়েছে তাদের।

২০২১ সালে ২০ জুলাই। বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস অ্যাপলো ১১-র চাঁদে অবতরণের ৫২তম বার্ষিকীকে সম্মান জানাতে এই দিনটিই মহাকাশ অভিযানের জন্য বেছে নিয়েছিলেন। এর আগে ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসন মহাকাশ ভ্রমণে যান। তিনিই বিশ্বে প্রথমবারের মতো নিজস্ব ভার্জিন গ্যালাক্টিকের প্লেনে চড়ে গত ১০ জুলাই মহাশূন্যে যান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা