আন্তর্জাতিক

মহাকাশ ভ্রমণের টিকিট বিক্রি শুরু

সাননিউজ ডেস্ক: মহাকাশ ভ্রমণ থেকে ফিরেছেন রিচার্ড ব্রানসন। এখন সাড়ে ৪ লাখ ডলারে মহাকাশ ভ্রমণের টিকিট বিক্রি শুরু করেছে তার মহাকাশ সংস্থা ভার্জিন গ্যালাক্টিক। বৃহস্পতিবার (৫ আগস্ট) তার কোম্পানি এই ঘোষণা দিয়েছে।

আগে ২০০৫ থেকে ২০১৪ সালে প্রায় ৬০০ আগ্রহী পর্যটক ২ লাখ থেকে আড়াই লাখ ডলারে টিকিট বুকিং করেছেন। এবার টিকিটের মূল্য প্রায় দ্বিগুণ বেড়েছে। কোম্পানি গত মাসে পরিচালিত ক্রু টেস্ট ফ্লাইটের সাফল্যের সুবিধা নিতে বাড়তি মূল্যে এই টিকিট বিক্রি শুরু করছে।

কোম্পানির সিইও মাইকেল ক্লগলাজিয়ার এক বিবৃতিতে বলেছেন, পুনরায় টিকিট বিক্রি শুরু করতে পেরে আমরা আনন্দিত। আজ থেকেই এই বিক্রি শুরু হবে। প্রথমে অপেক্ষমান তালিকা থেকে আগ্রহীদের টিকিট দেওয়া হবে।

দুই বিলিওনিয়ার ভার্জিন গ্যালাক্টিকের ব্রানসনের প্রতিদ্বন্দ্বী ব্লু অরিজিনের মালিক জেফ বেজোসের মধ্যে মহাকাশ পর্যটন শিল্পের তীব্র প্রতিযোগিতা চলছে। ব্রানসন গত ১১ জুলাই নিজস্ব ফ্লাইটে মহাকাশ করেন, এর ৯ দিন পরে ২০ জুলাই জেফ বেজোস ব্লু অরিজিনের রকেটে মহাকাশ ভ্রমণ করেন।

পরবর্তী টেস্ট ফ্লাইট মহাকাশে যাবে আসছে সেপ্টেম্বরে এবং ইতালিয়ান এয়ার ফোর্সেও সদস্যরা এতে ক্রু হবেন। সেপ্টেম্বরের মিশনের পরে আরও একটি টেস্ট ফ্লাইট যাবে, পরে ২০২২ সালে তৃতীয় ত্রৈমাসিকে প্রথম বাণিজ্যিক ফ্লাইট মহাকাশে পাঠানো হবে। বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গেল সিট, দম্পতি, বন্ধু অথবা পরিারের জন্য মাল্টি-সিট এবং একটি পুরো ফ্লাইট টিকেট কেনা যাবে।

একটি বিশাল স্পেস প্লেন মহাকাশের বিশেষ উচ্চতায় নিয়ে যাওয়ার পরে মাদারশিপ থেকে ক্রুবাহী স্পেসশিপ আলাদা হয়ে যাবে, এরপর এটি রকেট ইঞ্জিন চালু করে পৃথিবী থেকে মহাকাশের ৫০ মাইল (সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার উচ্চতা) উচ্চতায় পৌঁছাবে। পৃথিবীর দিকে ফিরে আসার আগে কয়েক মিনিট পর্যটকরা ভরশূন্য অবস্থায় থাকবেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা