আন্তর্জাতিক

সংকটে কলকাতার টিকাদান

আন্তর্জাতিক ডেস্ক : করোনা টিকার সংকট দেখা দিয়েছে কলকাতায়। ফলে বাধাগ্রস্ত হচ্ছে কলকাতার গণটিকাদান কার্যক্রম। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা থেকে এ তথ্য জানা যায়।

কলকাতা পৌরসভার কমিশনার বিনোদ কুমার বলেন, ‘কোভিশিল্ড টিকার ডোজ নেই। শুক্রবার (৬ আগস্ট) থেকে কলকাতার যে ১৫২টি জায়গায় (টিকাদান কেন্দ্র) টিকাদান করা হতো তা বন্ধ করে দেওয়া হয়েছে। টিকার ডোজ না আসা পর্যন্ত বন্ধই থাকবে সেসব টিকাদান কেন্দ্র।’

কলকাতায় টিকাদান কর্মসূচি পরিচালনা করছে শহরটির পৌরসভা কর্তৃপক্ষ। শহরের ১০২ টি স্বাস্থ্য কেন্দ্র ও ৫০টি মেগা সেন্টারে প্রতিদিন ৫০০ থেকে ২০০০ জনকে দেওয়া হচ্ছিলো এই টিকার ডোজ।

এতগুলো টিকাদান কেন্দ্র বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই সংকটে পড়েছে কলকাতার টিকাদান কর্মসূচি। তবে তা পুরোপুরি বন্ধ হচ্ছে না, কারণ এখনও পৌরসভা কর্তৃপক্ষের হাতে কোভ্যাক্সিন টিকার ডোজ মজুত আছে।

চলতি বছর ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে গণটিকাদান কর্মসূচি শুরু করেছে ভারত। এই কর্মসূচিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ড ও ভারতের নিজস্ব করোনা টিকা কোভ্যাক্সিন ব্যবহৃত হচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা