আন্তর্জাতিক

চীন-তালেবানের সফল বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : বেইজিংয়ের আমন্ত্রণে তালেবান প্রতিনিধি দল এখন চীনে। সফরে আফগানিস্তানের মাটি চীনের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছে তালেবান।

বুধবার (২৮ জুলাই) চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন চীন সফররত তালেবান প্রতিনিধি দলের সদস্যরা।

এমন আশ্বাসের জবাবে আফগানিস্তানের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার ঘোষণা দিয়েছে বেইজিং। একই সাথে আফগান যুদ্ধের অবসান এবং দেশটির পুনর্গঠনে তালেবান তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ জানিয়েছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেশটির উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং অঞ্চলের ইস্ট তুর্কমেনিস্তান ইসলামিক মুভমেন্টকে দমনে তালেবানের সহায়তা কামনা করা হয়েছে। বলা হয়েছে, বেইজিংয়ের প্রত্যাশা চীনের জাতীয় নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি এই দলটিকে আশ্রয় দেওয়ার বদলে তালেবান তাদের দমন করবে।

এদিকে তালেবান যদি জোর করে ক্ষমতা দখল করতে চায় তাহলে তারা কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা