আন্তর্জাতিক

জিন্স পরায় পিটিয়ে মারলো পরিবার

আন্তর্জাতিক ডেস্ক: বয়স তার ১৭ বছর। জিন্স, টপস ও ট্রাউজার পরতে পছন্দ করতো সে। অনেক শখ করে এগুলো কিনেছিলো। কিন্তু পরিবার সেগুলো পরা মেনে নিতে পারিনি। এর কারণে পরিবারের সদস্যদের নির্মম পিটুনিতে প্রাণ হারিয়েছে এক কিশোরী। মর্মান্তিক ও অমানবিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

ওই কিশোরীর অপরাধ- সে জিন্স পরেছিল, আধুনিকতায় বিশ্বাসী ছিল। আর তাই দাদু ও চাচার নির্মম পিটুনিতে প্রাণ দিতে হলো তাকে। এমনকি হত্যাকাণ্ডের পর অপরাধ ঢাকতে কিশোরীর মরদেহ অভিযুক্তরা ফেলে দেয় পানিতে। এ ঘটনায় অভিযুক্তদের আটক করেছে পুলিশ। খবর বিবিসির।

সংবাদমাধ্যমগুলো বলছে, ১৭ বছর বয়সী কিশোরী নেহা পাশওয়ান বাবার সঙ্গে ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরে থাকত। সম্প্রতি সে তার গ্রামের বাড়িতে আসে। কিশোরী নেহার আধুনিক পোশাক মেনে নিতে পারছিলেন না বাড়ির সদস্যরা। কারণ জিন্স, টপস ও ট্রাউজার পরত সে।

এটা নিয়ে সমস্যার সূত্রপাত। পোশাক পরা নিয়ে কাকা ও দাদু নেহাকে ধমক দিতো। দেওয়া হয়েছিল হুমকিও। এর কিছুতেই কর্ণপাত করেনি ওই কিশোরী। পরিবারের সদস্যদের সঙ্গে এতো তর্ক-বিতর্কের পরও জিন্সই পরতো নেহা।

পরে তীব্র ক্ষোভ থেকে কিশোরী নেহা পাশওয়ানকে বেধড়ক পেটায় তারই দাদু ও কাকা। মারধরের একপর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওই কিশোরী। তখন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই মারা যায় নেহা।

এরপর আরও ভয়ানক হয়ে ওঠে অভিযুক্তরা। হত্যাকাণ্ডের পর অপরাধ ঢাকতে নেহার মরদেহ একটি সেতু থেকে ছুড়ে ফেলা হয় পানিতে। কিন্তু সেটি পানিতে না পড়ে সেতুরই একটা অংশে আটকে গিয়ে ঝুলতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

নিহত নেহা পাশওয়ানের মা শকুন্তলা দেবী পাশওয়ান বিবিসি’কে জানিয়েছেন, কিশোরীর দাদু বাড়ি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার সাবরেজি খড়গ নামক গ্রামে। পোশাক নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে দাদু ও চাচারা নির্মমভাবে লাঠি দিয়ে পিটিয়ে নেহাকে হত্যা করে।

তিনি বলেন, ‘ঘটনার দিন তার মেয়ে ধর্মীয় কারণে সারাদিন না খেয়ে ছিল। সন্ধ্যায় একটি জিন্স ও টপস পরে ধর্মীয় কিছু কাজ করার সময় পরিবারের সদস্যরা তাকে নিষেধ করে। প্রত্যুত্তরে নেহা জানায়- জিন্স পরার জন্য তৈরি করা হয়েছে এবং সে সবসময় এটা পরবে। একপর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করে পরিবারের সদস্যরা।’

পুলিশ জানিয়েছে, নিহত কিশোরীর মামা থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে তার দাদুসহ চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাদের সকলকেই গ্রেফতার করা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা