আন্তর্জাতিক

করোনা প্রতিরোধে ফ্রান্সে ভ্যাকসিন পাসপোর্ট আইন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার রোধে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন করেছে ফ্রান্সের পার্লামেন্ট। রোববার (২৫ জুলাই) পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের আইনপ্রণেতাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আইনটি অনুমোদিত হয়।

গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্বাস্থ্য পাসের বিষয়ে নির্দেশ জারি করেন। এতে বলা হয়েছে, সিনেমা কিংবা নাইটক্লাবের মতো জায়গা যেখানে ৫০ জনের বেশি লোক জড়ো হবে সেখানে এই পাস লাগবে। এছাড়া আগস্ট থেকে বিমান ভ্রমণ ও আন্তঃট্রেন ভ্রমণেও এ পাস বাধ্যতামূলক করা হচ্ছে।

তবে ভ্যাকসিন পাসপোর্ট নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলে। কেউ কেউ একে নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করেন।
রোববার তিন ঘন্টা ধরে উভয় কক্ষের সদস্যদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলে। শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছালে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পক্ষে ভোট পড়ে ১৫৬ এবং বিপক্ষে ৬০। ভোট দেওয়া থেকে বিরত থাকেন ১৪ জন। তবে এটি আইনে পরিণত হতে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ সাংবিধানিক পরিষদের অনুমোদন লাগবে।

এ আইনের কারণে আবারো বিক্ষোভ শুরু হয়েছে ফ্রান্সে। এক লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এর বিরোধিতা করে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা