আন্তর্জাতিক
গবেষকদের দাবি

আজীবন সুরক্ষা দেবে কোভিশিল্ড

সাননিউজ ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডের গবেষকরা দাবি করেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা ‘কোভিশিল্ড’ নেওয়া থাকলে করোনার সংক্রমণ থেকে আজীবন সুরক্ষা পাওয়া যেতে পারে।

বিজ্ঞান জার্নাল নেচারে প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, অ্যান্টিবডি তৈরি ছাড়াও এই টিকা ‘সার্চ-অ্যান্ড-ডেসট্রয় টি-সেল’কে প্রস্তুত করে। এ যেন শরীরের মধ্যে টি-সেলের ‘প্রশিক্ষণ শিবির’। ফলে এই টিকা ভবিষ্যতে নতুন ভ্যারিয়েন্টের করোনাভাইরাসের বিরুদ্ধেও সমান কার্যকর হবে।

শুক্রবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কোভিশিল্ড টিকায় তৈরি অ্যান্টিবডি শেষ হওয়ার অনেক পরেও শরীরে এই গুরুত্বপূর্ণ কোষগুলো তৈরি হতে থাকবে। ফলে সম্ভবত সারাজীবনই তা অব্যাহত থাকবে।

সুইজারল্যান্ডের গবেষক বুখার্ড লুডউইগ জানান, এই সেলুলার প্রশিক্ষণ শিবিরগুলো থেকে যে টি-কোষগুলো আসে তাদের মধ্যে খুব উচ্চ স্তরের ফিটনেস থাকছে। ফলে ভবিষ্যতে মহামারি এই ভাইরাসের সংক্রমণ থেকে এটিই রক্ষা করবে।

তিনি আরও বলেছেন, এক্ষেত্রে ভাইরাসই আমাদের সবচেয়ে বড় শিক্ষক বলা যায়। দেহের ‘টি-সেল’ রেসপন্স কীভাবে আরও ভাল করা যায়, সেই নিয়ে আরও প্রচেষ্টার শিক্ষাই দিল করোনা।

পূর্ববর্তী এক গবেষণায় দেখা গেছে, ফাইজার এবং মডার্নার মতো এমআরএনএ প্রযুক্তিতে তৈরি টিকাগুলোর চেয়েও ‘টি-কোষ’ তৈরিতে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই কোভিড টিকা ​আরও বেশি কার্যকর।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই টিকা ভারতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া উত্পাদন করছে। সেরামের তৈরি ‘কোভিশিল্ড’ নামে এই টিকা বাংলাদেশে দেওয়া হয়েছে।

সান নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা