আন্তর্জাতিক

দার্জিলিংয়ে ২৬৬ পর্যটক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া ২৬৬ পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ। করোনা টিকা নেওয়ার সনদ অথবা করোনা নেগেটিভ রিপোর্ট না থাকা ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় এদের আটক করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ চুড়া কাঞ্চনজঙ্ঘার অবস্থান দার্জিলিংয়ে। বছরজুড়েই শহরটিতে থাকে পর্যটকের বিচরণ। গত বছর ভারতে করোনার প্রথম ঢেউ চলার সময় দার্জিলিংয়ে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল, কিন্তু চলতি বছর করোনাভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টার প্রভাবে সৃষ্ট দ্বিতীয় ঢেউয়ে ছাড় পায়নি পশ্চিমবঙ্গের এই পাহাড়ি শহরটিও। প্রতিদিনই শহরটিতে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।

সংক্রমণ নিয়ন্ত্রণে দার্জিলিংয়ে ঘুরতে আসা পর্যটকদের করোনা টিকার দুই ডোজ নেওয়ার সনদ অথবা করোনা নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখা বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পাশাপাশি, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারেও কড়াকড়ি আরোপ করা হয়।

দার্জিলিং জেলা পুলিশ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও দার্জিলিংয়ে ঘুরতে আসা অনেক পর্যটকই তা মানছেন না। যেসব পর্যটকদের গ্রেফতার করা হয়েছে, তারা কেউই পুলিশকে টিকার সনদ বা করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে পারেননি। তাই তাদের আটক করা হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা