আন্তর্জাতিক

তেলের দাম বৃদ্ধিতে তৃণমূল এমপিদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক : তেলের দাম বৃদ্ধির কারণে ভারতে পশ্চিমবঙ্গের তৃণমূলের এমপিরা গাড়ির বদলে সাইকেল চালিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (১৯ জুলাই) দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে তৃণমূলের অন্তত আট এমপি সাইকেল চালিয়ে দেশটির জাতীয় সংসদে যান!

পেট্রল, ডিজেলসহ পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জির দলের এমপিরা। খবর আনন্দবাজার পত্রিকার।

মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান লেখা সাদা জামা পরে, সাইকেলে সংসদে ঢোকার আগেই অবশ্য আটকে দেওয়া হয় তাদের।

ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, নাদিমুল হক, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাসসহ জনা আষ্টেক সাংসদ সাইকেল চালিয়ে সংসদ ভবনে গেলেন। বয়স্ক সাংসদরা সংসদের সামনে থেকে সঙ্গ নেন।

সূত্রের খবর, প্রথমে ভাবা হয়েছিল ঘোড়ার গাড়িতে করে সংসদে ঢুকবে এমপিরা। তবে সেটা ‘রাজকীয়’ হয়ে যেতে পারে এ আশঙ্কায় সাইকেলই বেছে নেয়া হয়েছে। গাঁধিমূর্তির পাদদেশে সংসদ সদস্যদের স্লোগান দেয়ারও কথা রয়েছে।

সোমবার থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু। দুই কক্ষেই পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে নোটিশ দিতে পারে তৃণমূল। রাজ্যসভায় দলের সচেতক সুখেন্দুশেখর রায় ২৬৭ ধারায় সব কর্মসূচি বন্ধ রেখে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার নোটিশ দেবেন বলে জানা গেছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা