আন্তর্জাতিক

ইরানে পানির জন্য হাহাকার!

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে পানির অভাব অনেক আগ থেকে। খরাপীড়িত হওয়ার কারণে পানি সংকটে পড়েছে দেশটির মানুষ। পানির অভাবে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার মৃত ব্যক্তিকে ‘সুযোগ সন্ধানী এবং দাঙ্গাকারী’ বলে আখ্যা দিয়েছে।

আরব নিউজ জানিয়েছে, গত মার্চ থেকে খরায় পুড়ে খাক হয়েছে ইরানের প্রধান তেল উৎপাদনকারী দক্ষিণপশ্চিমাঞ্চল খুজিস্তান প্রদেশ। দীর্ঘদিনের ধরে ভুগছেন সেখানকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। এ কারণে দেখা দিয়েছে তীব্র পানিসংকট।

পানির জন্য হাহাকার রূপ নেয় তীব্র বিক্ষোভে। এই প্রদেশের শাদেগানের বিক্ষোভে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন বিক্ষোভকারী এক তরুণ। এ সময় আরও কয়েক বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে পুলিশ।

দেশটির রাষ্ট্রপতি হাসান রুহানি বলেন, ‘অঞ্চলটিতে আগের তুলনায় গড় বৃষ্টিপাত কমেছে ৫২ শতাংশ। এই অভূতপূর্ব দুর্যোগটি আমাদের ভোগাচ্ছে।’

বিগত পুরো দশকেই কমবেশি এই প্রাকৃতিক দুর্যোগটিতে ভুগছে ইরান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

মেলবোর্ন রেনেগেডসের নতুন অস্ত্র কাটার মাস্টার

অস্ট্রেলিয়ার জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ল...

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা