আন্তর্জাতিক
আফগানিস্তানে তুর্কি সৈন্য

জিহাদের হুমকি তালিবানের

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তুরস্ক সামরিক উপস্থিতির সময় সম্প্রসারিত করলে তুরস্কের সৈন্যদের দখলদার বলে মনে করবে এবং তাদের বিরুদ্ধে ‘জিহাদ’ শুরু করবে বলে মঙ্গলবার হুঁশিয়ার করে দিয়েছে তালিবান।

এই সতর্ক বার্তাটি এমন এক সময়ে আসলো যখন সমালোচকরা বলছেন যে তালিবান তাদের শান্তির প্রতিশ্রুতি লংঘন করে আফগানিস্তানকে সামরিক দখলে নেবার পরিকল্পনা করছে। আর এর ফলে সেখানে পুর্ণাঙ্গভাবে গৃহযুদ্ধের আশংকা দেখা দিয়েছে।

আগামি মাসের শেষ নাগাদ আমেরিকান ও নেটো জোটের সব সৈন্য প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র তুরস্ককে কাবুলের বিমানবন্দরের সুরক্ষা নিশ্চিত করতে বলেছে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার বিস্তারিত কিছু বলেননি তবে এটুকু বলেছেন যে বিমান বন্দরটির ব্যবস্থাপনা এবং সুরক্ষিত রাখার সুযোগের ব্যাপারে তিনি ওয়াশিংটনের সঙ্গে একমত।

তালিবান এই সমঝোতাকে “তিরস্কারযোগ্য” বলে এর নিন্দে করেছে এবং দাবি করেছে তুরস্ক যেন তার সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখে। গোষ্ঠীটি সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেছে, “ আমরা আমাদের নিজেদের দেশে যে কোন অজুহাতে যে কোন দেশের বিদেশি বাহিনীর অবস্থানকে দখল বলে মনে করি”। “ এই দখলের সম্প্রসারণ আমাদের দেশের ভেতরে তুরস্কের কর্মকর্তাদের বিরুদ্ধে আপত্তি এবং বৈরিতার আবেগ সঞ্চার করবে এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে”।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরের সুরক্ষা এবং নির্ঝঞ্ঝাট ব্যবস্থাপনা, কুটনৈতিক মিশন সংরক্ষিত রাখা এবং কাবুলের বাইরে কর্মরত বিদেশি সংস্থাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার কাবুলের বাইরে বোমা বিস্ফোরণে অন্তত চার জনের প্রাণহানি ঘটেছে।

সোমবার বিকেলে মন্ত্রীসভার এক বৈঠক শেষে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার সংবাদাতাদের বলেন যে বিমান বন্দরটি পরিচালনার ব্যাপারে তুরস্ক বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহমত। আকার বলেন, “বিমান বন্দর যদি চালু না থাকে তা হলে বিভিন্ন দেশ সেখান থেকে তাদের কুটনৈতিক মিশন প্রত্যাহার করে নেবে”। অনুমান করা হচ্ছে আফগান রাজধানীতে যুক্তরাষ্ট্র দূতবাসের বিশাল এলাকা পাহারা দেয়ার জন্য সেখানে শত শত আমেরিকান সৈন্য থেকে যাবে। -সূত্র রয়টার্স

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা