আন্তর্জাতিক

পাকিস্তানে কুকুরের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে দুই কুকুরকে দিলো অভিনব সাজা! আইনজীবীর ওপর হামলার ঘটনায় দুটি কুকুরকে মৃত্যুদণ্ড দেয় দেশটি। হামলার শিকার ব্যক্তি ও দণ্ডিত দুই কুকুরের মালিকের মধ্যে এই সাজার ব্যাপারে সমঝোতা হয়েছে। ঘটনাটি পাকিস্তানের।

সম্প্রতি দেশটির করাচিতে ওই হামলার ঘটনার পর গত ৬ জুলাই আদালতের বাইরে কুকুর দুটির দণ্ড নির্ধারণ হয় বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি জানায়, আইনজীবী মির্জা আখতার আলি সকালে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় স্থানীয় হুমায়ুন খানের দুটি জার্মান শেপার্ড তার ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত হন আইনজীবী। সিসিটিভিতে ওই আক্রমণের ভিডিও ধরা পড়ে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরে অনেকেই কুকুর মালিকের সমালোচনা করেন। অনেকে আবাসিক এলাকায় বিশেষ জাতের কুকুর রাখা নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচনার মুখে বিষয়টি আপসে মিটিয়ে নিতে আইনজীবীকে অনুরোধ করেন কুকুর মালিক। আইনজীবী ক্ষমা করতে রাজি হন কয়েকটি শর্তে।

শর্তগুলো হলো- প্রথমত, কুকুর মালিক হুমায়ুন খান এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইবেন। দ্বিতীয়ত, বাড়িতে আর কোনও বিপজ্জনক বা উগ্র কুকুর পুষবেন না। তৃতীয় শর্ত হল, হামলাকারী দুটি কুকুরকে অবিলম্বে একজন পশুচিকিৎসক দিয়ে ‘মানবিকভাবে হত্যা’ করাতে হবে। এ ছাড়া, ওই মালিকের আরও যেসব কুকুর রয়েছে সেগুলো ছেড়ে দিতে হবে।

উভয় পক্ষ ও সাক্ষীর উপস্থিতিতে এ নিয়ে একটি চুক্তি হয়। চুক্তির কাগজপত্র পরে আদালতে জমা দেয়া হয়।

তবে পশু অধিকার রক্ষা সংগঠনগুলো এই চুক্তিকে বেআইনি বলে অভিহিত করেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা