ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ৪ শিশুসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : গত ২ দিনে ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর ভূখণ্ডে ৪ শিশুসহ ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪২ জন।

আরও পড়ুন : ঢাকায় আসছেন মরিশাস প্রেসিডেন্ট

বুধবার (১০ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

আল জাজিরা বলছে, মঙ্গলবার (৯ মে) ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী ইসলামিক জিহাদের জেষ্ঠ্য নেতাদের লক্ষ্য করে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। ঐ হামলায় গোষ্ঠীটির ৩ জেষ্ঠ্য নেতাসহ কমপক্ষে ১৫ জন নিহত হন। এদের মধ্যে রয়েছে ৪ টি শিশুও।

আরও পড়ুন : অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত বেড়ে ৮

বুধবার অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর উভয় এলাকায় আবারও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ বিমান হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের ২ যোদ্ধাসহ আরও ৫ ফিলিস্তিনি।

মঙ্গলবার নিহত হওয়া ইসলামিক জিহাদের ৩ জেষ্ঠ্য নেতা হলেন- জিহাদ ঘান্নাম, খলিল আল বাতিনি এবং তারেক এজেদাইন। জানা গেছে, এই ৩ জনের মধ্যে এজেদাইন গাজায় নিহত হলেও তিনি মূলত ইসলামিক জিহাদের অবরুদ্ধ পশ্চিম তীর শাখার নেতা।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় মোখা, ২ নং সংকেত

বুধবার পশ্চিম তীরের কাবাতিয়া শহরে ইসলামিক জিহাদের ২ যোদ্ধাসহ ৫ জন নিহত হয়েছেন। নিহত ২ যোদ্ধা হলেন- আহমেদ জামাল তওফিক আসাফ (১৯) এবং রনি ওয়ালিদ আহমেদ কাতানাত (২৪)।

এদিকে মঙ্গলবার অবরুদ্ধ গাজায় হামলার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ শুরু করে হামাস ও ইসলামিক জিহাদ।

আরও পড়ুন : বাগেরহাটে জমিদার বাড়ি বেদখল!

তবে রকেট প্রতিরোধী ব্যবস্থা থাকার কারণে ইসরায়েলের কোনো শহরে আঘাত হানতে পারেনি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সংস্থ্যা।

মঙ্গলবার অবরুদ্ধ গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়েহ এক বার্তায় জানান, ইসরায়েল গাজার নেতৃত্বকে বিলীন করে দিতে চাইছে। কিন্তু তাদের এই ইচ্ছে কখনও পূরণ হবে না। গাজা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।

আরও পড়ুন : বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ২০২১ সালের পর এই প্রথম বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ইসরায়েল এবং অবরুদ্ধ গাজা ভূখণ্ড।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই অবশ্য ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ফিলিস্তিনের সরকারের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর ২ ভূখণ্ডে নিহত হয়েছেন কমপক্ষে ১২৬ জন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা