ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রধান (পিটিআই) ইমরান খানকে গ্রেফতারের পরই দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পেশোয়ারে চলমান সহিংসতায় চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : ৮ দিনের রিমান্ডে ইমরান খান

এদিকে পাঞ্জাবের পর আরও কয়েকটি প্রদেশ থেকে সেনা মোতায়েনের দাবি উঠেছে বলে সংবাদ প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ।

ইমরান খানের কয়েকশ সমর্থককে সংঘাতের সঙ্গে জড়িত থাকার কারণে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, জরুরি কক্ষের চিকিৎসকরা গুলিবিদ্ধ চারটি মরদেহ গ্রহণ করেছেন। তাছাড়া আরও বেশ কিছু মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তারা।

আরও পড়ুন : ২৪ ঘণ্টা ধরে বাথরুমে যাইনি!

অপরদিকে আদালত ইমরান খানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে চায়।

এনএবি সূত্র জানায়, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাইবো। আদালত অন্তত চার-পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবে বলে আশা করা যায়।

তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে গ্রেফতারের পর দলটির আরও এক শীর্ষ নেতাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : ইমরান থাকলে শত্রুর প্রয়োজন নেই

দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ এবার দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেফতার করেছে। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেওয়া হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা