শেহবাজ শরীফ
আন্তর্জাতিক

ইমরান থাকলে শত্রুর প্রয়োজন নেই

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, যেখানে ইমরান খান আছেন সেখানে শত্রুর প্রয়োজন নেই।

আরও পড়ুন: পাকিস্তানজুড়ে বিক্ষোভ

মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরানকে আটক করে প্যারামিলিটারি রেঞ্জার্স। এরপরই ইমরানকে নিয়ে টুইটে দীর্ঘ একটি পোস্ট করেন শেহবাজ। সেখানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কঠোর সমালোচনা করেছেন তিনি। দ্য নিউজ ইন্টারন্যাশনাল’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এছাড়া শেহবাজ শরীফ অভিযোগ করেছেন, ইমরান সেনাবাহিনীকে নিয়ে মিথ্যাচার ও আক্রমণাত্মক কথা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করেন এবং বিচার ব্যবস্থাকে নিজের ইচ্ছামতো ব্যবহারের চেষ্টা করেন।

এদিকে গতকাল অনেকটা নাটকীয়ভাবে ইমরান খানকে গ্রেফতার করে রেঞ্জার্সের সদস্যরা। পুরোনো মামলায় হাজিরা দিতে এদিন ইসলামাবাদ আদালতে যান ইমরান।

আরও পড়ুন: ভারতে বাস খাদে পড়ে নিহত ২২

তিনি যখন আদালত চত্বরে নিজের বায়োমেট্রিক দিচ্ছিলেন তখন রেঞ্জার্সের সদস্যরা দরজা-জানালা ভেঙে ভেতরে ঢোকেন। এরপর একটি গাড়িতে করে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে জানা যায়, ইমরান খানকে ইসলামাবাদ পুলিশের হেডকোয়ার্টারে রাখা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে তোলা হবে এমনটি শোনা গেলেও পরবর্তীতে জানানো হয়, পুলিশ হেডকোয়ার্টারের ভেতর ইমরানকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সান নিউজ/এনকে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা