ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে ই জিন ক্যারল নামের এক নারীকে একটি ডিপার্টমেন্টাল স্টোরের ভেতর যৌন হয়রানি করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সত্যতা পেয়েছেন নিউইয়র্কের ম্যানহাটনের নির্বাহী আদালতের ৯ সদস্যের জুরি।

আরও পড়ুন : আ’লীগ জনগণের রায়ের ওপর আস্থাশীল

তবে ই জিন ক্যারলের দাবি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট তাকে ধর্ষণ করেছিলেন। যদিও এর সত্যতা পাওয়া যায়নি।

২০১৯ সালে যৌন হয়রানি ও ধর্ষনের অভিযোগ আনার পর ক্যারলকে ‘মিথ্যাবাদী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। এতে ঐ নারীর মানহানি হয়েছে বলে জানিয়েছেন জুরি।

আরও পড়ুন : ভারতে বাস খাদে পড়ে নিহত ২২

মঙ্গলবার (৯ মে) এসব অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ক্যারলকে ৫০ লাখ ডলার জরিমানা দেওয়ার রায় দেওয়া হয়। এ অর্থ ট্রাম্পের জন্য খুব বেশি কিছু না হলেও, যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি তার জন্য আইনগতভাবে একটি বড় ধাক্কাই বলা যায়।

তবে ট্রাম্পকে এখনই জরিমানার অর্থ দিতে হবে না। কারণ তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আলোচিত ও সমালোচিত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মুখপাত্র স্টেভেন চিউং জানিয়েছেন, তারা এর বিরুদ্ধে আপিল করবেন।

আরও পড়ুন : হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

এ রায় দেওয়ার পর অভিযোগকারী ক্যারল হাসিমুখে আদালত থেকে বের হয়ে যান। পরবর্তীতে তিনি জানান, ‘বিশ্ব এখন সত্যিটা জানল।’

খবর : আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা