আন্তর্জাতিক

তাজিকিস্তানে ভূমিকম্পে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। শনিবার (১০ জুলাই) দেশটির উত্তরে ওই ভূমিকম্প আঘাত হানার পর অন্তত পাঁচ জন নিহত হয়েছে। ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে কয়েক ডজন বাড়িঘর।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় শনিবার সকালে দেশটির উত্তরাঞ্চলের রাশত জেলার ২৭ কিলোমিটার দূরে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে।

তবে সুদূর রাশত জেলায় আঘাত হানা ভূমিকম্পে দেশটির রাজধানী শহর দুশানবেতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটি উৎপত্তিস্থল থেকে রাজধানী দুশানবের দূরত্ব আনুমানিক ১৬৫ কিলোমিটার বা একশ মাইল।

তাজিক সরকারের জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কমিটি জানিয়েছে, ‘ভূমিকম্পে কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে। তাজিকাবাদ জেলার তিনটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভূমিকম্পে যে পাঁচ জনের মৃত্যু হয়েছে তারা এই তিন গ্রামের বাসিন্দা।’

জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কমিটি ও দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা খোবারের দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় শনিবার সকাল ৭টা ১৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় গভীরতা ছিল ১০ কিলোমিটার বা ছয় মাইল।

ভূমিকম্পে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমোন। ভূমিকম্পের ঘটনার তদন্ত করতে তিনি একটি কমিশন গঠনের নির্দেশও দিয়েছেন। যে তদন্ত কমিশনের নেতৃত্ব দেবে দেশটির প্রধানমন্ত্রী কোখির রাশুলজোদা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা