আন্তর্জাতিক

কোটিপতি-আসামি দিয়ে মোদির মন্ত্রিসভা গঠন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর বৃহস্পতিবারই শুরু হয়েছে নতুন মন্ত্রিসভার পথ চলা। তবে একটি রিপোর্ট বলছে, ৭৮ জনের এই মন্ত্রিসভায় স্থান পাওয়া মন্ত্রীদের ৪২ শতাংশেরই বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। এছাড়া মন্ত্রিসভার ৯০ শতাংশ মন্ত্রীই কোটিপতি।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর প্রকাশিত রিপোর্টে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। এমনকি মন্ত্রীদের মধ্যে চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ সম্পর্কিত মামলাও রয়েছে।

৭৮ মন্ত্রীর এই ক্যাবিনেটে শিক্ষিত ও তরুণ সংসদ সদস্যদের স্থান দেয়া হয়েছে। এডিআর’র রিপোর্টে আরও বলা হয়েছে, এই প্রথমবার ভারতের প্রতিটি প্রান্ত থেকে সংসদ সদস্যদের মন্ত্রিসভায় স্থান দেয়া হয়েছে।

মন্ত্রীদের হলফনামা বিশ্লেষণ করে এডিআর’র রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ৭৮ জন মন্ত্রীর মধ্যে ৩৩ জন তথা ৪২ শতাংশ মন্ত্রী তাদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার কথা স্বীকার করেছেন। এর মধ্যে ২৪ জন মন্ত্রী অর্থাৎ ৩১ শতাংশের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে। এই সব মামলার মধ্যে রয়েছে হত্যা, হত্যা চেষ্টা, লুটতরাজের মতো অপরাধও।

রিপোর্টে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার বিরুদ্ধে গুরুতর ৯টি মামলা রয়েছে। এছাড়া ৩৮টি অন্য মামলাও রয়েছে। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার পাঁচ মন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উস্কে দেয়ার অভিযোগ রয়েছে। নির্বাচনের সময় অবৈধভাবে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে সাতজন মন্ত্রীর বিরুদ্ধে। এছাড়া ৭৮ মন্ত্রীর মধ্যে ৭০ জন মন্ত্রী অর্থাৎ ৯০ শতাংশ মন্ত্রী কোটিপতি। এরমধ্যে চার মন্ত্রীর সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকারও বেশি!

রিপোর্টে আরও বলা হয়েছে, আটজন মন্ত্রীর সম্পদ রয়েছে এক কোটি টাকারও কম। প্রতিমা ভৌমিকের মোট সম্পদ রয়েছে ৬ লাখ টাকা। সেই হিসেবে তাকে ‘দরিদ্র’ মন্ত্রী বলা যেতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্য ভেঙে উত্তরবঙ্গ নামে আলাদা রাজ্যের দাবি তোলা বিজেপির জন বার্লার নামে রয়েছে ১৪ লাখ টাকার সম্পত্তি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা