আন্তর্জাতিক

করোনার নতুন ভ্যারিয়েন্ট 'কাপ্পা'

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত পুরো বিশ্ব। এতে কিছুদিন পর পর যুক্ত হচ্ছে নতুন নতুন ভ্যারিয়েন্ট। এবার ‘কাপ্পা’ নামের আরও এক নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

ভারতের উত্তর প্রদেশে নতুন এই ভ্যারিয়েন্ট দেখা গেছে। ইতোমধ্যে দুজনের নমুনায় এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে উত্তর প্রদেশ সরকার। কোভিডের এই প্রজাতির খোঁজ মেলায় ফের আশঙ্কার প্রহর গুনছেন চিকিৎসকেরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ভারতে কাপ্পার প্রথম খোঁজ মিলেছিল ২০২০ সালের অক্টোবার মাসে। আর চলতি বছরের মে মাসে ভ্যারিয়েন্টটির নাম দেয় সংস্থাটি। বি.১.৬১৭.২ কে যেখানে ডেল্টা নামে ডাকা হচ্ছে, বি.১.৬১৭.১ রূপী ভাইরাসের নামকরণ হয় কাপ্পা। ডেলটার মতোই কাপ্পাতেও দুটি মিউটেশন হয়েছে, ইই৪৮৪কিউ এবং এল৪৫২আর।

জানা যায়, লখনৌয়ের কিং জর্জ মেডিকেল কলেজে আক্রান্ত রোগীর দেহে এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। আক্রান্তের দেহের নমুনার জিনোম সিকোয়েন্সিং করে এই তথ্য পাওয়া গেছে। ১০৯ জনের নমুনার মধ্যে দুটিতে কাপ্পা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। আর বাকি ১০৭টি নমুনায় ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। কাপ্পা একটি ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

উত্তর প্রদেশ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে এই দুই প্রজাতিই নতুন নয়। রাজ্যে নমুনার জিনোম সিকোয়েন্সের সংখ্যা অনেক বেড়েছে। এর আগেও উত্তরপ্রদেশে কাপ্পা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছিল। কোনো আতঙ্ক না ছড়িয়ে এর চিকিৎসা সম্ভব।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা