আন্তর্জাতিক

তালেবানের দাবির জবাব দিল আফগান সরকার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান চাইলে মাত্র দুই সপ্তাহের মধ্যে গোটা আফগানিস্তান দখল করতে পারে বলে এই গোষ্ঠীর নেতারা যে দাবি করেছেন তার জবাব দিয়েছে কাবুল। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘বিদেশিদের তাবেদারি’ বাদ দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।

আফগান সরকার তালেবানকে ‘পাকিস্তানের তাবেদার’ এবং আফগান সরকারকে তালেবান ‘আমেরিকার তাবেদার’ বলে অভিযোগ করে থাকে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তালেবান শুক্রবার গোটা আফগানিস্তান দখলে নেয়ার সক্ষমতার কথা ঘোষণা করে। বাইডেন বৃহস্পতিবার পরোক্ষভাবে আফগান যুদ্ধে আমেরিকার পরাজয় স্বীকার করে নিয়ে বলেছিলেন, তালেবানের পক্ষে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়া সম্ভব নয়। তিনি হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বলেন, মাত্র ৭৫ হাজার তালেবান আফগানিস্তানের তিন লাখ সরকারি সৈন্যর সঙ্গে কখনোই পেরে উঠবে না।

বাইডেনের এ বক্তব্য সম্পর্কে শুক্রবার মস্কোয় সাংবাদিকরা রাশিয়া সফরকারী তালেবান প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তালেবান প্রতিনিধিদলে প্রধান শেখ শাহাবুদ্দিন দেলোয়ার বলেন, “এটি বাইডেনের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। তবে যে তালেবান মাত্র একদিনে ১৪ জেলার পতন ঘটিয়েছে তারা মাত্র দুই সপ্তাহের মধ্যে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার সক্ষমতা রাখে।” তিনি বলেন, তালেবান বিদেশি সেনাদেরকে নিরাপত্তার সঙ্গে আফগানিস্তান ত্যাগ করার সুযোগ করে দিয়েছে।

এদিকে শাহাবুদ্দিন দেলোয়ারের বক্তব্যকে ‘মনগড়া’ আখ্যায়িত করে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান বলেছেন, “তার বক্তব্য আফগানিস্তানের বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।” তিনি বিবিসি ফার্সিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “তালেবানের দাবি যদি শতকরা একভাগও সত্যি হতো তাহলে তাদের নেতারা আফগানিস্তানের বাইরে জীবনযাপন করতেন না।” আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আফগানিস্তানের সেনাবাহিনী স্থল ও আকাশপথে তালেবানের যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে।

তারিক অ্যারিয়ান বলেন, “তালেবান গোষ্ঠী তাদের জঙ্গিদের লাশ [পাকিস্তানের] পাঞ্জাবের গণকবরগুলোতে দাফন করছে।পাঞ্জাবে এখন আর কবর খোঁড়ার মতো স্থান বাকি নেই বলে গণকবরে এসব লাশ চাপা দিতে হচ্ছে।”

শাহাবুদ্দিন দেলোয়ারের নেতৃত্বে বৃহস্পতিবার তালেবানের চার সদস্যের একটি প্রতিনিধিদল মস্কো সফরে যান।রুশ সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হয় বলে তালেবান জানিয়েছে।

এর আগে বুধবার ইরানের রাষ্ট্রীয় আমন্ত্রণে তালেবানের একটি প্রতিনিধিদল তেহরান সফর করে। তেহরানে অনুষ্ঠিত এক আন্তঃআফগান সংলাপে তালেবান প্রতিনিধিদের পাশাপাশি আফগান সরকারের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। ওই সংলাপে তালেবান ও আফগান সরকার রাজনৈতিক উপায়ে আফগানিস্তানের চলমান সংকট নিরসন করতে সম্মত হয়।#

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা