আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে সাংবাদিক খুন

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের খ্যাতনামা অপরাধবিষয়ক প্রতিবেদক পিটার আর দে ভ্রাইস আততায়ীর গুলিতে নিহত হয়েছে । একটি টিভি চ্যানেলের টক শো শেষে বাসায় ফেরার পথে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাজধানী শহর আমস্টারডামের সিটি সেন্টারের কাছে একটি টেলিভিশন চ্যানেলের লাইভে যোগ দিতে গিয়েছিলেন পিটার আর দে ভ্রাইস। প্রায় প্রতিদিনই ওই শোতে অংশ দিতেন তিনি। সেখান থেকে বের হতেই তার ওপর হামলা চালানো হয়।

প্রকাশ্য দিবালোকে পিটারের কপাল বরাবর পাঁচবার গুলি করা হয়। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে নেদারল্যান্ডসে। দেশটির প্রধানমন্ত্রীও শোকবার্তা প্রকাশ করেছেন।

৬৪ বছর বয়সী পিটার সাংবাদিক মহলে কালো ঘোড়া হিসেবে পরিচিত ছিলেন। ভয়ডর বলে কিছু তার মধ্যে ছিল না। দীর্ঘ কর্মজীবনে অসংখ্যবার অপরাধবিষয়ক সাহসী প্রতিবেদন করেছেন। যার জন্য প্রাণের হুমকিও পেয়েছেন বহুবার। কিন্তু বিষয়টিকে কখনোই বিশেষ গুরুত্ব দেননি পিটার।

অপরাধবিষয়ক সাংবাদিক হিসেবে যথেষ্ট নামডাক তার। ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা একটি ক্রাইম শো পরিচালনা করেছেন। ওই শো-ই তাকে খ্যাতির শিখরে নিয়ে গেছিল। এছাড়া ১৯৮৩ সালে ফ্রেডি হেইনিকেনের অপহরণের কাহিনিও তিনি প্রথম তুলে ধরেন, যা নিয়ে পরবর্তীতে বই প্রকাশিত হয়েছে, তৈরি হয়েছে সিনেমা। ২০০৮ সালে ইন্টারন্যাশনাল এমি সম্মাননা পান পিটার।

খ্যাতনামা এ সাংবাদিকের মৃত্যুর খবরে গভীর শোক জানিয়েছেন দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুটে। এক বিবৃতিতে তিনি বলেছেন, এটি খুবই দুঃখজনক খবর। দেশের জন্য অন্ধকার দিন। এর মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর কালো রঙ ছিটিয়ে দেয়া হলো। দেশটির অন্য মন্ত্রীরাও পিটারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

নেদারল্যান্ডস পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পিটারের খুনিও রয়েছে। কিন্তু কারো নাম প্রকাশ করা হয়নি। হত্যার কারণও জানায়নি পুলিশ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা