আন্তর্জাতিক

আফগানিস্তান ছেড়েছে ৯০ শতাংশ সেনা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে ৯০ শতাংশ সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সাবেক সাতটি ঘাঁটির নিয়ন্ত্রণ আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে; সরিয়ে নেয়া হয়েছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম।

যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক জোটের সেনারা আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ছাড়ার কয়েকদিন পরই এলো এ ঘোষণা। বিদেশি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের কেন্দ্র ছিল এ ঘাঁটি।

এখান থেকেই আফগানিস্তানে একসময়ের ক্ষমতাসীন ধর্মভিত্তিক রাজনৈতিক সশস্ত্র গোষ্ঠী তালেবানকে উৎখাত ও জঙ্গি গোষ্ঠী আল-কায়েদাকে নির্মূলে ২০ বছর ধরে যুদ্ধ পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের কথা থাকলেও তিন মাস বাকি থাকতেই বেশিরভাগ কাজ সেরে ফেলেছে বাইডেন প্রশাসন।

চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের।

সে সময় সরকারি হিসাব অনুযায়ী আফগান ভূখণ্ডে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সেনা ও ১৬ হাজার বেসরকারি ঠিকাদার।

এ হিসাবের বাইরেও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিজাত বাহিনীর প্রায় এক হাজার সেনা মোতায়েন আছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটিতে অবস্থানরত বাকি সেনাদেরও আগস্টের মধ্যেই যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়া হবে। গত শুক্রবার বাগরাম ঘাঁটি হস্তান্তরের পর এ তথ্য জানান হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতে ৬৫০ বা আরও বেশি সামরিক কর্মকর্তা থেকে যাবে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আড়াই থেকে সাড়ে তিন হাজার সেনা ছাড়াও মোতায়েন ছিল আন্তর্জাতিক প্রতিরক্ষা জোট ন্যাটোর আরও প্রায় সাত হাজার সেনা।

এরই মধ্যে দেশটিতে সামরিক মিশন আনুষ্ঠানিকভাবে শেষ করেছে জার্মানি ও ইতালি। শেষ সেনাকেও দেশে ফিরিয়ে নিয়েছে পোল্যান্ড।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা