আন্তর্জাতিক
করোনাভাইরাস

ভারতে লকডাউন বাড়ালো আরও ২ সপ্তাহ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের কারণে আরো দুই সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

এবার নিয়ে তৃতীয় দফায় লকডাউন বাড়ালো দেশটি। ৩ মে পর্যন্ত লকডাউন বলবৎ থাকা অবস্থায়ই এটি বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

১ মে শুক্রবার সন্ধ্যায় হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।

করোনা ভাইরাসের প্রকোপ না কমায় মন্ত্রীদের নিয়ে দফায় দফায় বৈঠক করে এ সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সবশেষ গত ১৪ এপ্রিল লকডাউনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দেয় ভারত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই পরিস্থিতি বিবেচনায় এলো নতুন সিদ্ধান্ত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা