আন্তর্জাতিক

কিমের উত্তরসূরি খুঁজছে উত্তর কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক:

ক্রমেই বেড়ে চলেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ঘিরে রহস্য। এর মধ্যে আসলো আরো এক চাঞ্চল্যকর তথ্য। এবার জরুরি ভিত্তিতে খোঁজা হচ্ছে কিমের উত্তরসূরি।

উত্তর কোরিয়ার প্রাক্তন বাসিন্দা এক ব্যক্তি দাবি করেছেন মৃত্যুর ব্যাপারে ৯৯ শতাংশ নিশ্চিত। উত্তর কোরিয়ার ডিটেক্টর জি সিয়ং দক্ষিণ কোরিয়াকে জানিয়েছেন, তার কাছে খবর আছে যে গত সপ্তাহেই অপারেশনের পর মৃত্যু হয়েছে কিম জং উনের।

তিনি আরো জানিয়েছেন যে, কিমের পর তার বোন কিম ইয়ো জং ক্ষমতায় আসবেন এটাই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও ওই দেশে এখন কিমের উত্তরসূরি খোঁজার পর্ব চলছে।

এদিকে বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করছে, মারা গেছেন কিম। তবে এবার তাইওয়ান গোয়েন্দাদের পক্ষ থেকে দাবি করা হলো যে, কিম অসুস্থ এবং জরুরিভাবে তার উত্তরসূরি খুঁজছে উত্তর কোরিয়া।

এ বিষয়ে তাইওয়ান ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর প্রধান কুয়ো চ্যাং বলেন, আমি গোয়েন্দা তথ্য থেকে বলছি। কিম এখনো উত্তর কোরিয়ার সরকার এবং সেনাবাহিনী প্রধান হিসেবে আছেন। তবে কিমের বর্তমান শারীরিক অবস্থা কেমন এ বিষয়ে গোয়েন্দা প্রধান কিছু জানাননি।

উল্লেখ্য, তবে কেউ বলছেন বহাল তবিয়তে রয়েছেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক। তিনি নাকি সমুদ্র সৈকতের রিসর্টে বেশ আরামেই আছেন। চিন, আমেরিকা, দক্ষিণ কোরিয়ার মতো একাধিক দেশ এই বিষয়ে খোঁজ-খবর শুরু করেছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা