আন্তর্জাতিক

স্বামীর দ্বিতীয় বিয়ে, প্রতিবাদে সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম স্ত্রী থাকতেই আবার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। তা মেনে নিতে পারেননি প্রথম স্ত্রী। তাই বিয়ের প্রতিবাদে পথ অবরোধ শুরু করেন। তার সঙ্গী হন স্থানীয় মহিলা সংগঠনের কয়েকজন সদস্য। ঘটনাটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে।

শনিবার (২৬শে জুন) দুপুরের এই ঘটনায় হইচই পড়ে গেছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে অনুযায়ী, ধানবাদের নিরসার বাসিন্দা পুষ্পা দেবীর অভিযোগ বিয়ের পর থেকে স্বামী উমেশ যাদব তার ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন। সম্প্রতি আইনি বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন উমেশ।

পুষ্পা এ নিয়ে প্রতিবাদ জানালেও তাতে কর্ণপাত করেননি তার স্বামী। এমনকি, স্থানীয় নিরসা থানাও এ বিষয়ে অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ পুষ্পার। এই পরিস্থিতিতে এলাকার একটি মহিলা সংগঠনের সদস্যদের শরণাপন্ন হন পুষ্পা।

মহিলা সংগঠনের সদস্যদের নিয়ে নিরসার কাছের একটি সড়ক অবরোধ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ব্যস্ত সড়কে শুরু হয় যানজট। খবর পেয়ে ছুটে আসে পুলিশও। শেষে পুলিশের আইনি পদক্ষেপের আশ্বাসে পুষ্পা ও তার সঙ্গীদের অবরোধ ওঠে।

ধানবাদের নিরাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পুষ্পা দেবীর অভিযোগের ভিত্তিতে হিন্দু বিবাহ আইনের শর্ত খেলাপের অভিযোগে উমেশের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা