আন্তর্জাতিক

আক্রান্ত পৌনে ৩৩ লাখ, মৃত্যু ২ লাখা ৩১ হাজারেরও বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ২ লাখ ৩১ হাজার ৩২১ জন। ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯২ জনের।

নতুন করে আক্রান্ত হয়েছে ৫৩ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৭২ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১০ লাখ ৩১ হাজারের বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে সবচে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, ৭২৫ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৩৮০ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ১২ হাজার। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৬ হাজার ১২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় দেড় লাখ।

যুক্তরাষ্ট্রের নতুন করে মারা গেছে ৬৭৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৭১ জনে। আক্রান্ত সংখ্যা ১ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে।

স্পেনে গত নতুন করে মারা গেছে ২৬৮ জন। মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ৫৪৩ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন।

ইতালিতে নতুন করে মারা গেছে ২৮৫ জন। এ পর্যন্ত মারা গেছে ২৭ হাজার ৯৬৭ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫ হাজারেরও বেশি।

গতকাল বেলজিয়াম নতুন করে মারা গেছে ৯৩ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৪ জনে। আক্রান্ত ৪৮ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা