আন্তর্জাতিক

আফগানিস্তানে অভিযান চালাতে দেয়া হবে না : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সীমানা ব্যবহার করে আফগানিস্তানে অভিযান চালাতে দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি মার্কিন সংবাদ ওয়েবসাইট এইচবিও অ্যাক্সিওসের দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভি অনলাইনের।

এইচবিও অ্যাক্সিওসের সাংবাদিক জোনাথন সোয়ান তাকে প্রশ্ন করেছিলেন- আল কায়দা, আইএস এবং তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানে সামরিক ঘাঁটি করতে চায়, সেক্ষেত্রে পাকিস্তান সরকার তার অনুমতি দেবে কি না।

উত্তরে ইমরান খান বলেন, ‘একদমই নয়। আফগানিস্তানে অভিযান চালানোর জন্য পাকিস্তানের সীমানা ব্যবহার আমরা কখনও সমর্থন করব না। এটা একেবারেই সম্ভব নয়। কোনোভাবেই মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেয়া হবে না।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে ইমরানের এই বক্তব্য প্রকাশের পরে তাকে স্বাগত জানিয়েছে আফগানিস্তানের কট্টরপন্থি ইসলামিগোষ্ঠী তালেবান। শুক্রবার কাতারের রাজধানী দোহা থেকে তালেবান মুখপাত্র সোহেল শাহীন এ বিষয়ে পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ডনকে বলেন, ‘আমরা পাকিস্তানের সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে তা অন্যায্য ছিল এবং পাকিস্তান তার উপযুক্ত জবাব দিয়েছে।’

১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার পর থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ২০০১ সালে আফগানিস্তানে অভিযান চালানো শুরু করে দেশটির সেনাবাহিনী।

সে সময় আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান সরকার । অভিযানে তালেবানদের পতন হয়। কিন্তু তার কয়েক বছর পর থেকে ফের শক্তিশালী হওয়া শুরু করে আফগানিস্তানভিত্তিক এই কট্টরপন্থি ইসলামিগোষ্ঠী।

সম্প্রতি দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে বাইডেন প্রশাসন। পাশপাশি, সেখানে স্থায়ী যুদ্ধবিরতি এবং সরকার ব্যবস্থায় তালেবানদের অন্তর্ভুক্তির বিষয় নিয়েও আলোচনা চলছে কাতারের রাজধানী দোহায়।

কিন্তু চলমান এই আলোচনার মধ্যেই চোরাগুপ্তা হামলা ক্রমশ বাড়ছে আফগানিস্তানে। মূলত সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও অধিকারকর্মীদের লক্ষ্য করেই হামলাগুলো করা হচ্ছে এবং রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আনতে পরিকল্পিতভাবে এই হামলাগুলো ‍চালাচ্ছে তালেবানগোষ্ঠী।

এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়া অঞ্চলে তালেবান-আলকায়দা ও আইএস এর গতিবিধির ওপর নজর রাখতে এলাকায় একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপনের প্রয়োজন বোধ করছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রথম পছন্দ পাকিস্তান। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা এ ব্যাপারে পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের সঙ্গে আলোচনায় আগ্রাহী।

কিন্তু সাম্প্রতিক সাক্ষাৎকারে মার্কিন সরকারের এই পরিকল্পনায় ‍দৃশ্যত পানি ঢেলে দিলেন ইমরান খান। এর আগে মন্ত্রীসভার এক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং তথ্যমন্ত্রী চৌধুরি ফাওয়াদ হাসানও পাকিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাবে আপত্তি জানিয়েছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা