আন্তর্জাতিক

ভারতে করোনায় মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে এক হাজার ৬৪৭ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ১৩৭ জনের।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে মৃত্যু বাড়লেও কমেছে দৈনিক করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত দুই কোটি ৯৮ লাখ ছাড়িয়েছে। তবে শনাক্ত কমলেও দৈনিক মৃত্যু কিছুটা বেড়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক মৃত্যু উল্লেখযোগ্য সংখ্যায় কম ছিল। ওই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৫৮৭ জনের। প্রায় দুইমাস পর দৈনিক মৃত্যু এতটা কমে আসে। এর আগে গত ১৮ এপ্রিল দৈনিক মৃত্যু ছিল এক হাজার ৫০১ জন।

দেশটিতে প্রতিদিন যত লোক দেশে আক্রান্ত হচ্ছে, তার থেকে অনেক বেশি সুস্থ হয়ে উঠছে। এর জেরে সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন সাত লাখ ৬০ হাজার ১৯ জন। ৭৪ দিন পর এতটা কমলো দেশে সক্রিয় রোগীর সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সক্রিয় রোগী পৌঁছে যায় ৩৭ লাখের ওপরে। সেখান থেকে কমতে কমতে এই সংখ্যায় নেমে এসেছে।

এদিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট ১৭ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৬৬ হাজার ৮৬২ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩১ লাখ ১৩ হাজার ২৫৮ জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা