আন্তর্জাতিক

পাকিস্তানে কুলফি বিক্রি করছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সময় নিজেকে আলোচনায় রাখেন। এবার পাকিস্তানের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ‘ডোনাল্ড ট্রাম্প’। সেখানে তাকে কুলফি বিক্রি করতেও দেখা গেল। এমন একটি ছবিকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ খুইয়ে তা হলে তিনি কি এখন পাকিস্তানে? তা-ও আবার রাস্তায় কুলফি বিক্রি!

না, ইনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নন। তবে প্রায় হুবহু তার মতোই দেখতে পাকিস্তানের এক কুলফি বিক্রেতা। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার চেহারার সাদৃশ্য এতটাই, যে তাকে দেখলে প্রথম ঝলকে মনে হতে পারে, ডোনাল্ড ট্রাম্প সড়কে দাঁড়িয়ে কুলফি বিক্রি করেছেন।

পাকিস্তানের এক গায়ক শেহজাদ রয় একটি ভিডিয়ো শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম ইনস্টাগ্রাম এবং টুইটারে। টুইটারে শেয়ার করা ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাহ, কুলফিওয়ালা ভাই।

কী চমৎকার’ (ওয়াহ, কুলফিওয়ালা ভাই, কেয়া বাত হ্যায়)।

২৩ সেকেন্ডের সেই ভিডিয়োতে ওই কুলফি বিক্রেতাকে তাঁর ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে গান করতে দেখা যাচ্ছে। তার গানেরও প্রশংসা করেছেন অনেকে।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘পাকিস্তানে কুলফি বিক্রি করছেন ট্রাম্প!’ কেউ আবার লিখেছেন, ‘হুবহু ট্রাম্পের মতো দেখতে।’

সূত্র: আনন্দবাজার

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা