আন্তর্জাতিক

‘পকেট ভেন্টিলেটর’

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সব আবিষ্কারের হয় বিভিন্ন কিছুর প্রয়োজনেই। নানা রকম প্রয়োজন থেকেই নানা রকম জিনিস আবিষ্কার। জীবনকে সহজ করতে মানুষ তার অতি প্রয়োজনীয় জিনিস আবিষ্কারে কাজ করে যাচ্ছে।

করোনা মহামারির এই সময়েও নানা ধরনের জিনিসের সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে জীবন রক্ষাকারী ওষুধ, ভেন্টিলেটরসহ আরও বেশ কিছু জিনিস করোনার চিকিৎসায় অনেক বেশি জরুরি হয়ে দেখা দিয়েছে।

করোনায় এসব প্রয়োজনীয় জিনিসের গুরুত্ব খুব ভালভাবেই বুঝেছিলেন ড. রামেন্দ্রলাল মুখোপাধ্যায়। কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার রক্তে অক্সিজেনের পরিমাণ ৮৮ শতাংশে নেমে এসেছিল।

সে সময় তাকে হাসপাতালে ভর্তি হতে না হলেও তিনি বুঝতে পেরেছিলেন যে কোভিড আক্রান্ত রোগীদের জন্য ভেন্টিলেটরের গুরুত্ব কতটা। করোনা নেগেটিভ হওয়ার পর তাই আর দেরি করেননি এই বিজ্ঞানী। মাত্র ২০ দিনেই রাত-দিন পরিশ্রম করে কোভিড রোগীদের জন্য বানিয়ে ফেলেছেন বিশেষ এই ‘পকেট ভেন্টিলেটর’।

এই পকেট ভেন্টিলেটরের ওজন মাত্র ২৫০ গ্রাম। এটি ছোট হওয়ায় পকেটেই বহন করা সম্ভব। সে কারণেই এর এমন নামকরণ করা হয়েছে। এই ভেন্টিলেটর একবার চার্জ দিলে কমপক্ষে ৮ ঘণ্টা চলে।

সাধারণ মোবাইল চার্জার দিয়েই এটি অনায়াসে চার্জ দেওয়া যাবে। সে কারণে যেখানে সেখানে নিয়ে যাওয়ারও কোনো সমস্যা নেই। রামেন্দ্রলাল মুখোপাধ্যায়ের বিশ্বাস, কোভিড ও মিউকরমাইকোসিস রোগে আক্রান্তদের জন্য ছোট্ট এই ভেন্টিলেটরটি অত্যন্ত কাজে দেবে।

পকেট ভেন্টিলেটরে দু’টি ভাগ রয়েছে। একটি পাওয়ার ইউনিট এবং অন্যটি মাউথ পিস যুক্ত ভেন্টিলেটর ইউনিট। সুইচ অন হলে বাইরের বাতাস যন্ত্রে মজুত আল্ট্রা ভায়োলেট চেম্বার দিয়ে বিশুদ্ধ হয়ে ফুসফুসে পাঠায়। চেম্বারের মধ্যে দিয়ে যাওয়ার সময় বাতাসে কোনো জীবাণু থাকলে তাও মরে যায়।

রোগী যখন নিঃশ্বাস ছাড়েন তখনও একই কায়দায় বাতাসকে আল্ট্রা ভায়োলেটে শুদ্ধ করে ছাড়ে এই যন্ত্র। ফলে ডাক্তার, নার্স বা রোগীর আশপাশে থাকা লোকজনেরও কোনো সমস্যা হবে না। এই যন্ত্রটি হাসপাতালে ব্যবহৃত সিপ অ্যাপ (কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার) যন্ত্রের ভালো বিকল্প বলেই জানিয়েছেন ড. রামেন্দ্রলাল।

ভারতে কোভিড পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় ইতোমধ্যেই ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু তাও সংখ্যায় প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এই পরিস্থিতিতে রামেন্দ্রলালের এই আবিষ্কার বাড়িতে থাকা রোগীদের জন্য সহায়ক হয়ে উঠবে।

হঠাৎ করে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করলে কয়েকদিন পর্যন্ত এই যন্ত্রই পরিস্থিতি সামাল দিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রামেন্দ্রলাল নিজে একজন ইঞ্জিনিয়ার এবং এ ধরনের প্রচুর আবিষ্কার রয়েছে তার। আর করোনা আবহে তার এই পকেট ভেন্টিলেটরকে কোনো বিপ্লবের চাইতে কম নয় বলেই মনে করছে বিশিষ্ট মহল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা