আন্তর্জাতিক

হার্টের প্রদাহ নিয়ে সিডিসি’র জরুরি মিটিং

সান নিউজ ডেস্ক: করোনার টিকার সঙ্গে হার্টের প্রদাহের বিরল এক সমস্যা নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। কিন্তু যতটা ধারণা করা হয়েছিল, এই সমস্যা এখন তার চেয়েও বেশি দেখা দিয়েছে। তার প্রেক্ষিতে করণীয় ও পরিস্থিতি পর্যালোচনার জন্য আগামী ১৮ই জুন জরুরি বৈঠকের আহ্বান করেছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

উল্লেখ্য, এমআরএনএ ভিত্তিক ফাইজার ও মডার্নার টিকা ব্যবহারে হার্টের এমন প্রদাহের রিপোর্ট পাওয়া গেছে। এ খবর দিয়েছে অনলাইন সিবিএস নিউজ। এতে আরো বলা হয়েছে, এখন পর্যন্ত এমন পার্শ্বপ্রতিক্রিয়া সিডিসি শনাক্ত করেছে ২২৬টি। এসব ব্যক্তি টিকা নেয়ার পর তাদের মধ্যে মায়োকার্ডিটিসি এবং পেরিকার্ডিটিস সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে বেশির ভাগ মানুষই সুস্থ হয়েছেন।

কিন্তু ৪১ জন এখনও লক্ষণ নিয়ে বেঁচে আছেন। ১৫ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে এবং ৩ জন রয়েছেন আইসিইউতে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ফাইজার অথবা মডার্নার পরিপূর্ণ ডোজ টিকা দেয়া হয়েছে প্রায় ১৩ কোটি মানুষকে। তার মধ্যে খুব সামান্য অংশ এই সমস্যায় ভুগছেন। সিডিসির টিকা নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা ড. টম শিমাবুকুরো সতর্কতা দিয়ে বলেছেন, এসব রিপোর্ট প্রাথমিক পর্যায়ের। যাদের ক্ষেত্রে এ সমস্যা দেখা দিয়েছে তাদের সবগুলো যে মায়োকার্ডিটিস বা পেরিকার্ডিটিস হবে এমনটা সত্য নাও হতে পারে। তিনি বলেছেন, তারা যে সমস্যার খবর পাচ্ছেন তার মধ্যে বেশির ভাগই হার্টে প্রদাহ। এসব ঘটনা বেশির ভাগ ধরা পড়েছে ইসরাইলের গবেষণায় এবং এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে রিপোর্ট করেছে। এর প্রেক্ষিতে আগামী সপ্তাহে ১৮ই জুন পরিস্থিতি নিয়ে নিজস্ব বিশেষজ্ঞ, উপদেষ্টাদের সঙ্গে জরুরি ওই বৈঠক আহ্বান করা হয়েছে।

প্রথমে মায়োকার্ডিটিস এবং পেরিকার্ডিটিসের ঘটনার কথা তুলে ধরা হয় যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের একটি নিরপেক্ষ উপদেষ্টা প্যানেলের কাছে। বৃহস্পতিবার তারা কম বয়সী বাচ্চাদের কিভাবে করোনার টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয়া যায়, তা নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রে ১২ বছর বয়সী শিশুদের জন্য জরুরি ভিত্তিতে টিকা দেয়ার অনুমোদন পাওয়া যায় গত মাসে। এ সপ্তাহে ফাইজার বলেছে, তারা ৬ বছর পর্যন্ত বয়সী শিশুদের ওপর টিকার ক্লিনিক্যাল পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা