আন্তর্জাতিক

দ.কোরিয়ায় ভবন ধসে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর পাঁচতলা ভবন ধসে পড়ায় ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে বুধবার এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী বাহিনী (ফায়ার সার্ভিস)। সার্ভিস কর্মকর্তা কিম সেওক সান দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ নিউজকে জানিয়েছেন, বাসটি যখন যাত্রী নেওয়ার জন্য নির্ধারিত স্টপেজে দাঁড়িয়েছিল, তখনই ঘটে এই দুর্ঘটনা। সে সময় বাসটিতে ১৭ জন যাত্রী ছিল।

ঠিক কী কারণে ভবনটি ধসে পড়লো তা এখনও স্পষ্ট নয়। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কিম সিওক-সান।

ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না সেই অনুসন্ধান ফায়ার সার্ভিস কর্মীরা করছে উল্লেখ করে এই কর্মকর্তা জানান, ওই ভবন ও তার সংলগ্ন এলাকা থেকে লোকজনদের ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়ে।

একজন প্রত্যক্ষদর্শী ইয়াং ইক জে, ‍যিনি ঘটনাস্থলের কাছেই একটি দোকান চালান, ইয়োনহাপ নিউজকে বলেন, ‘ভবনটি যখন ধসে পড়ল, আমার স্রেফ মনে হলো যে পায়ের তলায় মাটি কাঁপছে। প্রথম দিকে ধুলোর কারণে সড়কে কি হলো দেখতে পাইনি। ঘন কুয়াশার মতো ওই ধুলো কেটে যাওয়ার পর আমরা বাসের দিকে ছুটে গিয়ে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করি।’

এর আগে ১৯৯৫ সালে একবার দক্ষিণ কোরিয়ায় ভবন ধস হয়েছিল। সেবারের দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৫০০ রও বেশি মানুষ। সূত্র: বিবিসি

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা