আন্তর্জাতিক

মুম্বাইয়ে ভবন ধসে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি নির্মাণাধীন ভবনের কাঠামোর একটি দ্বিতল আবাসিক ভবন ধসে পড়ে ১১ জনের মৃত্যু এবং এই ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৯ জুন) রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়ে। এটি পাশের একটি বস্তির ওপর ভেঙে পড়ে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ধ্বংসস্তুপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হয়েছে। এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা পাশের একটি তিনতলা ভবন থেকেও লোকজনকে সরিয়ে নিয়েছে। ওই ভবনটির অবস্থা ভালো নয় এবং সেটাও যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় লোকজন উদ্ধারকারী দলের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আহত লোকজনকে কানদিভালির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ভবন ধসে পড়ায় ১৮ জন আহত হয়েছে এবং ১১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ১০ মিনিটে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা