আন্তর্জাতিক

শর্ত সাপেক্ষ্যে খুলছে মান্না দের কফি হাউজ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনার দ্বিতীয় ঢেউ একটু থিতু হয়েছে। বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করা হয়েছে। এজন্য বাঙালির আড্ডার স্মৃতিবহুল স্থান কফি হাউস আবারও খুলেছে। সরকারি বিধিনিষেধ মেনে মাত্র ৩ ঘণ্টার জন্য খোলা থাকবে কলকাতার কফি হাউস।

বুধবার (৯ জুন) বিকেল ৫টা থেকে থেকে আবারও জমে উঠতে শুরু করেছে মান্না দে’র কফি হাউসের আড্ডা। তবে জারি থাকছে একাধিক নিষেধাজ্ঞা।

ইন্ডিয়ান কফি হাউস ওয়ার্কার্স কো–অপারেটিভ লিমিটেডের সেক্রেটারি তপন পাহাড়ি বলেন, ‘সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে কফি হাউস খোলা হবে মাত্র তিন ঘণ্টার জন্য। এরপর রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

গত বছর প্রথমবার লকডাউনের সময় বন্ধ হয়েছিল কফি হাউস। পরে কফি হাউস খুলে দেয়া হয়। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে আবারও বন্ধ রাখা হয়।

কফি হাউসের আড্ডা ফিরলেও অনেক কিছুতেই ব্যাপক পরিবর্তন হয়েছে। চিরচেনা চেহারা বেশ বদল গেছে। কফি হাউসে আসা লোকজনকে শারীরিক দূরত্ব মানতে হবে। কমিয়ে দেয়া হয়েছে টেবিলের সংখ্যা। একাধিক মেনু বাদ দেয়া হয়েছে। সকালের বদলে বিকালে খোলা থাকবে কফি হাউস। তাও মাত্র ৩ ঘণ্টার জন্য। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর জানিয়েছে, করোনা ঠেকাতে গত ১৬ মে থেকে রাজ্যে জারি করা বিধিনিষেধ কাজে আসছে। অনেকটাই নেমে এসেছে রাজ্যের দৈনি
ক সংক্রমণ। সঙ্গে স্বস্তি মিলেছে মৃত্যু হার কমে যাওয়ায়।
গত মাসের প্রথম থেকে যেভাবে মারাত্মক আকার ধারণ করে করোনাভাইরাস, এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনাগ্রাফও খানিকটা নিম্নমুখী। তবে ভয় ধরাচ্ছে দার্জিলিং।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা