আন্তর্জাতিক

তেল বিক্রিতে ডলার ব্যবহার করবে না রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ডলারকে হাতিয়ার হিসেবে মার্কিন সরকার ব্যবহার করছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সময় তেল বিক্রিতে রাশিয়া সরকার ডলার ব্যবহার করবে না বলেও জানিয়েছেন তিনি। সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেয়া বক্তব্যে পুতিন এসব কথা বলেন।

পুতিন বলেন, মার্কিন আচরণের কারণেই মস্কো অন্য কোনো মুদ্রায় তেল ও গ্যাস বিক্রির চিন্তা করছে। যদি রাশিয়ার কোম্পানিগুলো তেল ও গ্যাস অন্য কোনো মুদ্রায় বিক্রি করা শুরু করে তাহলে তা হবে মার্কিন ডলারের জন্য মারাত্মক বিপর্যয়।

তিনি বলেন, রাশিয়ার উন্নয়ন ঠেকাতে আমেরিকা ডলারকে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, তেল ও গ্যাস সমৃদ্ধ এই দেশটি শিগগিরই ডলারের সংশ্লিষ্ট অপরিশোধিত তেলের চুক্তি থেকে সরে যাবে। যদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আগের মতোই অব্যাহত রাখে।

সান নিউজ/ এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা