আন্তর্জাতিক

অবশেষে ৪৬ বছর পর!

আন্তর্জাতিক ডেস্ক: একটি ওয়ালেট। যা হারিয়ে গিয়েছিল ৪৬ বছর আগে। অবশেষে তা ফিরে পেয়েছেন যুক্তরাষ্ট্রের ভেনচুরার এক নারী। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ঐতিহাসিক ম্যাজেস্টিক ভেনচুরা থিয়েটার নতুন করে ডিজাইন করার সময় এর এক সংকীর্ন স্থানে এটি খুঁজে পান এক কর্মকর্তা।

টম স্টিভেন নামের ওই কর্মকর্তা বলেন, আমি কখনোই এটি ধারণা করতে পারতাম না। ওয়ালেটটি ছিল পুরানো ক্যান্ডি বারের র‌্যাপার, টিকেট স্টাব ও সোডার ক্যানের মধ্যে।

স্টিভেন এরপর এটি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। যাতে করে এই ওয়ালেটের আসল মালিক এটি খুঁজে বের করতে পারেন। এতে ছিল পুরানো কিছু ছবি, একটি কনসার্টের টিকেট ও কলিন ডিস্টিনের একটি ড্রাইভার লাইসেন্স। তবে এতে কোনো টাকা ছিল না।

তিনি তার ফেসবুক পেজে প্রশ্ন করেন, কেউ কি কলিন ডিস্টিনকে চিনেন? এরপর তিনি লিখে দেন, কিছু সংস্কার কাজের সময় আমরা এই ওয়ালেটটি পেয়েছি। সেখানে মানুষের কিছু ছবি রয়েছে এবং সেই সময়ের হিসেবে এই ছবিগুলো বেশ দারুণ।

হয়ত এর মালিক এই ওয়ালেটটি খুঁজে বেড়াচ্ছেন। তাই কেউ যদি কলিনকে চিনে থাকেন তাহলে তার ঠিকানা আমাদেরকে দিন।

ওই পোস্ট প্রায় এক হাজার শেয়ার হয়। ওই পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই ডিস্টিন ওয়ালেট ফিরে পেতে যোগাযোগ করেন। একাধিক মানুষ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং একজন তাকে ফোন করে বিষয়টি জানান।

শুক্রবার তিনি ওয়ালেটটি ফিরে পান। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ডিস্টিন। তিনি বলেন, ১৯৭৫ সালে এটি হারিয়েছিলেন তিনি। তখন তার বয়স মাত্র ২০ পেরিয়েছে। সেসময় এটি একটি মুভি থিয়েটার ছিল। এটি তার ব্যাগ থেকে পরে গিয়েছিল।

সেসময় এতে ২০০ ডলারের একটি চেক ছিল বলেও জানান তিনি। সেসময় তিনি যোগাযোগ করে তার ওয়ালেট হারানোর বিষয়টি জানিয়েছিলেন। তবে তখন কেউ এটি খুঁজে পায়নি।

ডিস্টিন বলেন, আমি এখন কাঁপছি। এখানে আমার হাই স্কুলের বন্ধুদের ছবি আছে, কবিতা ও কিছু নোটসও রয়েছে। রয়েছে আমার মায়ের কিছু ছবিও। তিনি কয়েক বছর আগে মারা গেছেন। এই অনুভূতি আসলেই অসাধারণ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা