আন্তর্জাতিক

ভারতসহ ৭ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়াল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ৭ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইসরায়েল। যেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা আগামী ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (২৮মে) শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের স্বাস্থ্য এবং পরিবহন মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভারত, ইউক্রেন, ইথিওপিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো এবং তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে।

ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর কোন একটিতে ভ্রমণ করতে চাইলে ইসরায়েলি নাগরিকদের আগে থেকেই প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া এসব দেশ থেকে ইসরায়েলে প্রবেশ করা সব ভ্রমণকারীকে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমনকি ভ্যাকসিন নিয়েছেন বা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন লোকজনকেও কোয়ারেন্টাইন মেনে চলতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহে আর্জেন্টিনা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আনার কথা ভাবা হচ্ছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ইসরায়েলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৩৯ হাজার ৪৩৩। এর মধ্যে মারা গেছে ৬ হাজার ৪০৭ জন।

তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৮ লাখ ৩২ হাজার ৬৩৪ জন। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৯২ এবং গুরুতর অবস্থায় রয়েছে ৪৮ জন। ইসরায়েলে শুরু থেকেই করোনা মহামারিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। ফলে দেশটিতে সংক্রমণ এবং মৃত্যু অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা