আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ভবন ধসে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের থানেতে ভবন ধসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও তিন থেকে চারজন আটকা পড়েছেন বলে আশঙ্কা রয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো চলমান আছে।

শুক্রবার (২৮ মে) গভীর রাতে থানের উলহাসনগরে এ ঘটনা ঘটে। এদিকে ধসের কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় গণ মাধ্যমের বরাত দিয়ে থানে পৌর করপোরেশন (টিএমসি) জানায়, একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরও কিছু লোক আটকা পড়েছেন। উদ্ধার অভিযান চলছে।

আঞ্চলিক দুর্যোগ পরিচালন সেলের প্রধান সন্তোষ কদমের মতে, উলহাসনগরের নেহেরু চক এলাকার সাঁই সিদ্ধি ভবনের পঞ্চম তলার স্ল্যাব ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। স্ল্যাবগুলোর নিচে চাপা পরেই তাদের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা