আন্তর্জাতিক

ফের ফিলিস্তিনে হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে বিক্ষোভকারী নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি চালালে ২৮ বছর বয়সী জাকারিয়া হামায়েল প্রাণ হারান বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (২৮ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে বসতি স্থাপনের বিরুদ্ধে পশ্চিম তীরের নাবলুস শহরের বেইতা গ্রামে বিক্ষোভ করেন শতাধিক স্থানীয় ব্যক্তি। এসময় তাদের ওপর গুলি চালায় ইসরায়েলের সেনারা। এতে বুকে গুলি লাগলে প্রাণ হারান যুবক জাকারিয়া হামায়েল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন স্থানীয়রা। এসময় বিক্ষোভকারীদের অনেকের মুখ মাস্ক, তাদের দিক থেকেও ইসরায়েলি সেনাদের ওপর রকেট ছোড়া হয়। আর ইসরায়েলি সেনারও গুলি ছোড়ে। এতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে এ বিষয়ে জানতে চাইলেও কোনো মন্তব্য করেনি তারা। এর আগে গত মঙ্গলবার (২৬ মে) ইসরায়েলি সেনারা রামাল্লাহর নিকটবর্তী আল-আমারি শরণার্থী শিবিরে গুলি করে এক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করে।

গত ১০ মে থেকে অবরুদ্ধ উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি যোদ্ধারাও রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কঠোর প্রতিরোধ গড়ে তোলে। তীব্র প্রতিরোধের মুখে অবশেষে গত ২০ মে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয় দখলদার ইসরায়েল। এতে মধ্যস্থতা করেছে মিসর।

টানা ১১ দিনের এই সহিংসতায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে অন্তত ২৫৪ জন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে ৬৬ শিশুও রয়েছে। আহত হয়েছেন প্রায় দুই হাজার বেসামরিক মানুষ। আর ফিলিস্তিনিদের পাল্টা হামলায় ইসরায়েলে মারা গেছেন ১২ জন।

সান নিউজ/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা