আন্তর্জাতিক

করোনার উৎস খুঁজতে সময় ৩ মাস 

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎস কোথায় তা তদন্ত করে দেখার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে বাইডেন গোয়েন্দা সংস্থাগুলোকে তার কাছে ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন। খবর বিবিসির।

২০১৯ সালের শেষে দিকে চীনের উহানে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল। প্রাণঘাতী এই ভাইরাস ইতোমধ্যেই ৩৫
লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিপর্যয় নেমে এসেছে বিভিন্ন দেশে।

এর আগে করোনাভাইরাসের উৎপত্তির জন্য চীনের একটি সামুদ্রিক বাজারের কথা বলা হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, এই ভাইরাস প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে। তবে চীন এর তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা বলেছে, মার্কিন গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে। হোয়াইট হাউসের দেয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, দায়িত্ব গ্রহণের পর করোনাভাইরাসের উৎস সম্পর্কে একটি রিপোর্ট দিতে বলেছেন তিনি।

কোন প্রাণীর কাছ থেকে এই ভাইরাস মানবদেহে এসেছে নাকি গবেষণাগারে দুর্ঘটনা থেকে এর উৎপত্তি হয়েছে তা জানতে চান বাইডেন। এই রিপোর্ট পাওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন আরও বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।

বাইডেন বলেন, এখন পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দুটো সম্ভাব্য উৎসের কথা বলেছে। কিন্তু তারা এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করা প্রয়োজন। চীন যেন তাদের সব ধরণের ডেটা এবং তথ্য দিয়ে সহায়তা করে সেজন্য যুক্তরাষ্ট্র তাদের সমমনা দেশগুলোর সাথে একত্রিত হয়ে চীনের উপর চাপ প্রয়োগ করবে বলে জানানো হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা