আন্তর্জাতিক

‘মা আমাকে একা রেখে যেও না’, ধ্বংসস্তূপে ফিলিস্তিনির আর্তনাদ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১৬ মে) দিনব্যাপী হামলায় গাজায় ১০ শিশুসহ ৪২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামাসও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহরে নিরবচ্ছিন্ন রকেট হামলা চালিয়েছে।

আল-জাজিরার সবশেষ প্রতিবেদনে বলা হয়, গত ১০ মে থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫৮টি শিশু রয়েছে। আহত হয়েছেন এক হাজার ২০০ জনেরও বেশি।

ইসরায়েলের হামলায় বহু ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে। সংবাদমাধ্যমের ভবনও মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। আহতদের জায়গা দিতে হিমসিম খাচ্ছে হাসপাতালগুলো।

এদিকে রোববারের হামলায় ধ্বংসস্তূপে আটকাপড়া এক ফিলিস্তিনির করুন আর্তনাদ উঠে এসেছে সংবাদমাধ্যমে। মিডল ইস্ট আইয়ের এক ভিডিওতে দেখা যায়, ওই ফিলিস্তিনি তার মায়ের কাছে করুন কণ্ঠে বলছেন, মা আমাকে একা রেখে যেও না। আমার সঙ্গে থাকো। আরব দেশগুলো, তোমরা কোথায়? আমরা ধ্বংসস্তূপে চাপা পড়েছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা