আন্তর্জাতিক

করোনা পজিটিভ, একাই বিমানে

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র একজন যাত্রী নিয়ে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুদানে গেছে একটি বিমান। যাত্রীটি কোভিড পজিটিভ।

অন্য যাত্রীদের সুরক্ষার কথা ভেবে প্রথমে তাকে নিতেই চাননি পাইলট। মিসরীয় বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ দরকষাকষির পরে শেষ পর্যন্ত ওই একজন যাত্রীকে নিতেই রাজি হন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সংশ্লিষ্ট রোগী সুদানের ৪২ বছর বয়সী এক মহিলা। খার্তুম থেকে কায়রোয় নামার পরে আরটি-পিসিআর পরীক্ষায় তার কোভিড সংক্রমণ ধরা পড়ে। কোভিড পরীক্ষার ফলাফল দেখে তাকে দেশে ঢুকতে দিতে চাননি মিশরীয় কর্তৃপক্ষ। যাত্রীকে জানানো হয়, ফিরতি ফ্লাইটে দেশে ফিরে যেতে হবে তাকে।

কিন্তু ওই যাত্রীকে বিমানে নিতে আর রাজি হচ্ছিলেন না ক্যাপ্টেন। কায়রো বিমানবন্দর সূত্রের খবর, ক্যাপ্টেনকে বোঝানো হয়, বিমানের শেষের দিকে আলাদা বসানো হবে ওই রোগীকে। পিপিই পরে থাকবেন তিনি।

তা সত্ত্বেও অন্য যাত্রীদের সুরক্ষার কথা ভেবে তাকে নিতে রাজি হননি ক্যাপ্টেন। অথচ কোভিডের রোগীর পক্ষে মিশরে প্রবেশ করাটাও তখন আর সম্ভব নয়।

প্রায় পাঁচ ঘণ্টা দর-কষাকষির পরে ঠিক হয়, বিমানটি খার্তুমে ফিরে যাবে শুধুমাত্র ওই রোগীকে নিয়েই। তিনি বাদে অন্য সব যাত্রীর ফ্লাইট বাতিল করা হয়। পরবর্তী ফ্লাইটের জন্য তাদের হোটেলে রাখা হয়। খার্তুমের বিমান রওনা হয় চার বিমানকর্মী ও এক যাত্রীকে নিয়ে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা