আন্তর্জাতিক

এভারেস্টেও পৌঁছে গেছে করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্টে। এবার সেখানেও পৌঁছে গেছে করোনাভাইরাসের থাবা। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, করোনার লক্ষণ দেখা দেয়ায় এ মাসে তিনজন পর্বতারোহীকে হেলিকপ্টারযোগে বেস ক্যাম্প থেকে নামিয়ে আনা হয়। তাদের মধ্যে গত সপ্তাহে একজনের করোনা শনাক্ত হয়। তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এভারেস্ট চড়ার জন্য আরোহীদের বেস ক্যাম্পে প্রায় দুই মাস বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হয়, যাতে তাদের দেহ উচ্চতার সঙ্গে অভ্যস্ত হতে পারে। একজনের দেহে করোনা পাওয়া যাওয়ায় এখন কর্মকর্তারা সতর্ক থাকছেন, যাতে বাকি আরোহীরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেন।

করোনার সংক্রমণ রোধ করতে নেপাল সরকার মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব রক্ষা বাধ্যতামূলক করেছে। এছাড়া এভারেস্টের ১৭ হাজার ৬০০ ফুট উচ্চতাতেও একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এ প্রসঙ্গে এভারেস্ট অভিযান অপারেটর মিংমা শেরপা বলেন, ওই ক্যাম্পের অন্যান্য অভিযাত্রীরা তাদের অভিযান বাতিল করবেন না। কেননা, বেস ক্যাম্পে পৌঁছে রণে ভঙ্গ দেয়া অর্থহীন।

প্রসঙ্গত, নেপালে করোনা ছড়িয়ে পড়ার পর গত বছরের ২৪ মার্চ সীমান্ত বন্ধসহ এভারেস্টে আরোহণে বিধিনিষেধ জারি করে দেশটির সরকার। চলতি বছরের মার্চে পর্বতারোহণে বিধিনিষেধ তুলে নেয়া হয়।

নেপালের অভিবাসন বিভাগ জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে মধ্য এপ্রিল পর্যন্ত এভারেস্টকেন্দ্রিক প্রায় ১৫ হাজার ভ্রমণকারী নেপালে পৌঁছেছে। এর মধ্যে ৩৬টি দলে ৩৩৮ জনকে পর্বতারোহণের অনুমতি দেয়া হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা