আন্তর্জাতিক

করোনায় ভারতের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বের অতীতের সব রেকর্ড ভেঙে ভারতে প্রায় ৩ লাখ ১৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের রেকর্ডও ভেঙে দিয়েছে।

এর আগে গত ১২ এপ্রিল করোনা সংক্রমণের দিক থেকে ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারত এবার যুক্তরাষ্ট্রকে টপকে সংক্রমণে প্রথম স্থানে উঠে আসল জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি।

এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই মহামারিতে এ পর্যন্ত একক কোনো দেশে একদিনে এতসংখ্যক মানুষ আক্রান্তের এটিই প্রথম ঘটনা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন করোনা আক্রান্ত হয়েছে, যা বিশ্বের মধ্যে একদিনে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছিল।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছে ২ হাজার ১০২ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৮৪ হাজার ৬৭২ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬ জন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা