আন্তর্জাতিক

বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৮১৪ জন। গত একদিনে মৃত্যু হয়েছে প্রায় ১৪ হাজার মানুষের। ফলে এ মহামারিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ লাখ ৯৯ হাজার ২৪৬ জনের। এখন পর্যন্ত করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১১ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৫৬ জন।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৭৮ হাজার ৯৯৩ জনের প্রাণ নিয়েছে এই মহামারি। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ১৩৯ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ৯৮০ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত অবস্থা দেশটির। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জন। মারা গেছেন ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৯৭৮ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৬৫ হাজার ৯৫৪ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২২ লাখ ৩৬ হাজার ২৯৫ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৫১ লাখ ৮৭ হাজার ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ লাখ ৭৩ জন। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮ হাজার ৩৫ জন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা