বিধানসভা নির্বাচন : তারকাদের ভাগ্য নির্ধারণ আজ 
আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচন : তারকাদের ভাগ্য নির্ধারণ আজ 

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে আজ শনিবার চতুর্থ দফা বিধানসভা নির্বাচন। বিজেপি ও তৃণমূল উভয় শিবিরেই এই দফার নির্বাচনে প্রার্থী তালিকাতে বিরাট সংখ্যক ফিল্ম স্টার। এবারের ভোটে তারকা প্রার্থীর সংখ্যাটা বিপুল। সবচেয়ে বেশি তারকার ভাগ্য নির্ধারিত হবে এই চতুর্থ দফার ভোটেই।

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের তুরুপের তাস কমেডি অভিনেতা কাঞ্চন মল্লিক। তৃণমূল-ছুট প্রবীর ঘোষাল লড়ছেন বিজেপির হয়ে। উত্তরপাড়ার ‘ভূমিপুত্র’ প্রবীর ঘোষালকে কি আদৌ টক্কর দিতে পারবেন কাঞ্চন? আশাবাদী ঘাসফুল শিবির।

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দুই টেলি-অভিনেত্রীর লড়াই। লাভলি ওরফে অরুন্ধতী মৈত্র প্রতিদ্বন্দিতা করছেন তৃণমূলের হয়ে, অন্যদিকে বিজেপি প্রার্থী অঞ্জনা বসু। দুই অভিনেত্রীই প্রথমবার ভোটের টিকিট পেয়েছেন। প্রচারের ময়দানে লাভলির জনপ্রিয়তা বেশি হলেও শেষ হাসি কে হাসবেন তা সময়ই বলবে।

চণ্ডীতলা থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করছেন যশ দাশগুপ্ত। রাজনীতির ময়দানে পা রেখেই নির্বাচনী টিকিট পেয়েছেন। প্রচারের ময়দানে বেজায় সাবলীল যশ। দুই প্রতিপক্ষও হেভিওয়েট। একদিকে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন পোড় খাওয়া বাম-নেতা মহম্মদ সেলিম, অন্যদিকে এলাকার দু বারের বিধায়ক স্বাতী খন্দকর।

বেহালা পূর্বে বিজেপি বাজি ধরেছে এক তারকাকে। তিনি পায়েল সরকার। প্রতিপক্ষ শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়। সংশ্লিষ্ট কেন্দ্রের সঙ্গে বেজায় সরগরম তৃণমূল প্রার্থী রত্না। স্থানীয় বলে তার দিকে পাল্লা একটু হলেও ভারি। সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন শমিতা হর চৌধুরী। বেহালা পূর্ব এবার ভোটের ময়দানে তিন নারীশক্তির লড়াইয়ের সাক্ষী থাকবে।

অন্যদিকে বেহালা পশ্চিম কেন্দ্রে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন লড়াই পদ্ম শিবিরের তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। জিততে পারলে পাঁচবার ওই আসন থেকে বিধায়ক হবেন পার্থ। তবে নবাগতা হলেও লড়াই ছাড়তে নারাজ শ্রাবন্তী।

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির বাজি বাবুল সুপ্রিয়। তিনি লড়ছেন টালিগঞ্জে। মূল লক্ষ্য টলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি দখল। প্রতিপক্ষও তৃণমূলের হেভিওয়েট মুখ অরূপ বিশ্বাস যিনি রাজ্যের মন্ত্রীও।

আবার টলিউড নিয়ন্ত্রণ করে থাকেন অরূপ ও তার ভাই স্বরূপ বিশ্বাস। ওদিকে সংযুক্ত মোর্চা প্রার্থী হিসেবে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করছেন বাম শিবিরের দেবদূত ঘোষ।
তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যম্ভাবী। তবে রাজনৈতিক মহলের একাংশ সংযুক্ত মোর্চা প্রার্থীকে এক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে দেখতে নারাজ। আসল লড়াই বাবুল বনাম অরূপ বিশ্বাসের।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা