আন্তর্জাতিক

সিঙ্গাপুর ভ্রমনে লাগবে আইএটিএ পাস

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুর ভ্রমনে আগামী মে মাস থেকে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়া হবে। তবে ভ্রমণের জন্য পর্যটকদের কিছু নিয়ম মানতে হবে। অবশ্যই সংগ্রহ করতে হবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশনের (আইএটিএ) ট্রাভেল পাস। খবর ব্লুমবার্গ।

আইটিএটিএর নির্ধারিত এ্যাপে একজন যাত্রী তার করোনা টেস্টের রিপোর্ট সংযুক্ত করতে পারবে। তবে এ টেস্ট অবশ্যই করতে হবে অনুমোদিত পরীক্ষাগারে। এ্যাপের কাজ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এপ্রিলের শেষ নাগাদ এটি সাধারণ মানুষের ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আইএটিএ আশা করছে, তাদের এ পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন দেশের স্বাস্থ্য সনদগুলো একটি ডিজিটাল প্রক্রিয়ার মধ্যে আসবে।

সিঙ্গাপুরের করোনা পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। তাই দেশটি টিকাদান কর্মসূচি ও সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে মনোযোগ দিয়েছে। এরই মধ্যে হংকং ও অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপ শুরু করেছে দেশটি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা