আন্তর্জাতিক

নাইজেরিয়ার কারাগার থেকে ২ হাজার বন্দির পালায়ন

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার একটি কারাগারে সন্ত্রাসীগোষ্ঠী হামলা চালিয়ে ১ হাজার ৮শ’ বেশি বন্দিকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে। হামলাকারীরা বিস্ফোরক দিয়ে দক্ষিণপূর্বাঞ্চলীয় ওভেরি শহরের কারাগারের প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার পর অভ্যন্তরে প্রবেশ করে বলে কারা কর্তৃপক্ষের বরাদ দিয়ে জানিয়েছে বিবিসি।

তবে এ সময় কারাগারে থাকা ৩৫ বন্দি পালাতে রাজি হয়নি এবং ৬ বন্দি পালানোর পর আবার ফিরে আসে বলে জানিয়েছে কর্মকর্তারা। এই হামলা ও বন্দি পালাতে সাহায্য করার জন্য বিয়াফ্রা নৃগোষ্ঠীর নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীগোষ্ঠীকে দায়ি করেছে পুলিশ। তবে গোষ্ঠীর পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, সোমবার ভোররাতে কয়েকটি পিকআপ, ট্রাক ও বাসে করে ভারী অস্ত্রে সজ্জ্বিত লোকজন ইমো রাজ্যের ওভেরি কারাগারে হামলা চালায়। এ সময় তারা রকেট চালিক গ্রেনেড, মেশিন গান, রাইফেল ও বিস্ফোরক ব্যবহার করে। হামলার সুযোগে কারাগারের এক হাজার আটশর বেশি বন্দি পালিয়ে যায়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি হামলাটিকে সন্ত্রাসবাদী কাজ অভিহিত করে এর জন্য নৈরাজ্যবাদীদের দায়ি করেছেন। হামলাকারীদের ও পালিয়ে যাওয়া বন্দিদের ধরার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

বিয়াফ্রা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একজন মুখপাত্র একটি বার্তা সংস্থাকে বলেছেন, সোমবারের হামলায় তাদের জড়িত থাকার অভিযোগ মিথ্যা।

নাইজেরিয়ার ইমো রাজ্যটি অনেক দিন ধরে বিচ্ছিন্নতাবাদী সমস্যায় আক্রান্ত। কেন্দ্রীয় সরকার ও স্থানীয় ইগবো নৃগোষ্ঠীর মধ্যে বিদ্যমান নাজুক সম্পর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জানুয়ারি থেকে নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের বেশ কয়েকটি থানায় ও গাড়িতে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা থানা লুট করে বহু অস্ত্রশস্ত্র নিয়ে গেছে। কোনও গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা